নিহতরা হলেন চর বড়ফা গ্রামের মৃত শামসু খার ছেলে এনায়েত খা (৪০) ও তাঁর ছেলে মেহেদী হাসান খা (১২)। মেহেদী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ দুপুর দেড়টায় তার বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে এনায়েত খা ধানের জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে উদ্ধার করতে গিয়ে ছেলে মেহেদী হাসানও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় বাবা ও ছেলেকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম দুজনকেই মৃত ঘোষণা করেন।
বাবা-ছেলের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন