জনতার প্রেস

মূল পাতা

অপরাধ

আগৈলঝাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আদালতে আত্মসমর্পণ ৬০ বছরের আসামির

প্রতিকি ছবি

বরিশালের আগৈলঝাড়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সত্তার ফরিয়া (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত ওই ব্যক্তি।

অভিযুক্ত সত্তার ফরিয়া উপজেলার উত্তর শিহিপাশা এলাকার বাসিন্দা। তিনি গৈলা ইউনিয়নের একটি বাড়িতে মেয়ের বিয়ে দেওয়ার সূত্রে নিয়মিত যাতায়াত করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মামলা ও শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ২০১৭ সালে মারা যান। এরপর থেকে মা অনেক কষ্টে মেয়েকে নিয়ে সংসার চালিয়ে আসছেন।

পরিবারের অভিযোগ, প্রতিবেশী বাড়িতে মেয়ের বিয়ে হওয়ায় সত্তার ফরিয়া ওই এলাকায় নিয়মিত যাতায়াত করতেন। এ সুযোগে তিনি শিশুটিকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন।

গত ৫ আগস্ট দুপুরে শিশুটির মা বয়স্কভাতার আবেদনের জন্য আগৈলঝাড়া বাজারে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সত্তার ফরিয়া শিশুটির ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে পরিবারের অভিযোগ।

ঘটনার কয়েক দিন পর শিশুটি বিষয়টি তার মাকে জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করেন।

শিশুটির মা বলেন, ‘আমার মেয়ে মাত্র ৯ বছরের। তার বাবা অনেক আগেই মারা গেছেন। অনেক কষ্ট করে মেয়েকে পড়াশোনা করাচ্ছি। আমি চাই, আমার মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে তার সুষ্ঠু বিচার হোক এবং অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

অভিযুক্ত সত্তার ফরিয়ার মেয়ের জামাতা ও প্রতিবেশী আব্দুর রহমান বলেন, ‘অপরাধ যেই করুক, তার শাস্তি হওয়া উচিত। সে আমার শ্বশুর হলেও অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত নয়। আমি প্রশাসনের কাছে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।’

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে মামলার আসামি সত্তার ফরিয়া বরিশাল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন।

নোট: শিশুটির পরিচয় গোপন রাখা হয়েছে

বরিশাল বিভাগ ধর্ষণ মাদ্রাসা ছাত্রী

আপনার মতামত লিখুন

আগৈলঝাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আদালতে আত্মসমর্পণ ৬০ বছরের আসামির
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আগৈলঝাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আদালতে আত্মসমর্পণ ৬০ বছরের আসামির

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

বরিশালের আগৈলঝাড়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সত্তার ফরিয়া (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত ওই ব্যক্তি।

অভিযুক্ত সত্তার ফরিয়া উপজেলার উত্তর শিহিপাশা এলাকার বাসিন্দা। তিনি গৈলা ইউনিয়নের একটি বাড়িতে মেয়ের বিয়ে দেওয়ার সূত্রে নিয়মিত যাতায়াত করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মামলা ও শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ২০১৭ সালে মারা যান। এরপর থেকে মা অনেক কষ্টে মেয়েকে নিয়ে সংসার চালিয়ে আসছেন।

পরিবারের অভিযোগ, প্রতিবেশী বাড়িতে মেয়ের বিয়ে হওয়ায় সত্তার ফরিয়া ওই এলাকায় নিয়মিত যাতায়াত করতেন। এ সুযোগে তিনি শিশুটিকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন।

গত ৫ আগস্ট দুপুরে শিশুটির মা বয়স্কভাতার আবেদনের জন্য আগৈলঝাড়া বাজারে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সত্তার ফরিয়া শিশুটির ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে পরিবারের অভিযোগ।

ঘটনার কয়েক দিন পর শিশুটি বিষয়টি তার মাকে জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করেন।

শিশুটির মা বলেন, ‘আমার মেয়ে মাত্র ৯ বছরের। তার বাবা অনেক আগেই মারা গেছেন। অনেক কষ্ট করে মেয়েকে পড়াশোনা করাচ্ছি। আমি চাই, আমার মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে তার সুষ্ঠু বিচার হোক এবং অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

অভিযুক্ত সত্তার ফরিয়ার মেয়ের জামাতা ও প্রতিবেশী আব্দুর রহমান বলেন, ‘অপরাধ যেই করুক, তার শাস্তি হওয়া উচিত। সে আমার শ্বশুর হলেও অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত নয়। আমি প্রশাসনের কাছে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।’

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে মামলার আসামি সত্তার ফরিয়া বরিশাল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন।

নোট: শিশুটির পরিচয় গোপন রাখা হয়েছে

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস