জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

চরফ্যাশনে জমির পাট কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি - সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলায় বিরোধপূর্ণ জমির পাট কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ গ্রামের ২ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—ফরিদ (৩৫), আকতারা বেগম (৪০), রাশেদা বেগম (৩৮), সামিয়া (১৮), শফিউল্লাহ মেম্বার (৭০), সিয়াম (২০) ও সাখাওয়াত হোসেন (২৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর আহত সামিয়া ও ফরিদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ গ্রামে একটি জমির মালিকানা ও ভোগদখল নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে বিরোধপূর্ণ জমিতে রোপণ করা পাট এক পক্ষের লোকজন কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ শুরু হয়।

প্রায় এক ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে শশীভূষণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় শফিউল্লাহ মিয়া শশীভূষণ থানায় একটি মামলা করেছেন। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মদ বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

চরফ্যাশনে জমির পাট কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চরফ্যাশনে জমির পাট কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

ভোলার চরফ্যাশন উপজেলায় বিরোধপূর্ণ জমির পাট কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ গ্রামের ২ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—ফরিদ (৩৫), আকতারা বেগম (৪০), রাশেদা বেগম (৩৮), সামিয়া (১৮), শফিউল্লাহ মেম্বার (৭০), সিয়াম (২০) ও সাখাওয়াত হোসেন (২৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর আহত সামিয়া ও ফরিদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ গ্রামে একটি জমির মালিকানা ও ভোগদখল নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে বিরোধপূর্ণ জমিতে রোপণ করা পাট এক পক্ষের লোকজন কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ শুরু হয়।

প্রায় এক ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে শশীভূষণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় শফিউল্লাহ মিয়া শশীভূষণ থানায় একটি মামলা করেছেন। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মদ বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস