জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

বৈষম্যপূর্ণ উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবি

বাঘের বাজারে মহাসড়ক অবরোধ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্ষোভ।,

বৈষম্যপূর্ণ উচ্ছেদের বিরুদ্ধে গাজীপুরে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেন।জনতার প্রেস

গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদ এবং ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে গাজীপুরের বাঘের বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, কয়েক দিন ধরে বাঘের বাজার ও ভবানীপুর এলাকায় সড়ক ও জনপথ বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়ে আসছে। এতে বহু ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ হওয়ায় ব্যবসায়ীরা জীবিকা হারিয়ে বিপাকে পড়েছেন। পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে উচ্ছেদ করায় অনেক পরিবার এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে দাবি তাঁদের।

ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, একই মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি, মাওনা চৌরাস্তা, এমসি, নয়নপুর ও জৈনা বাজার এলাকায় সড়কের জায়গায় বিভিন্ন স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান থাকলেও সেখানে একইভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে না। ফলে শুধু বাঘের বাজার ও ভবানীপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালানোকে বৈষম্যপূর্ণ বলে দাবি করেন তাঁরা।

ব্যবসায়ী নেতা আমিনুল ইসলাম বলেন, ‘আমরা সড়ক দখল করে ব্যবসা করার পক্ষে নই। তবে উচ্ছেদ করতে হলে সবার ক্ষেত্রেই সমানভাবে আইন প্রয়োগ করতে হবে। আমাদের অনেকেই ক্ষুদ্র ব্যবসা করে পরিবার চালান। কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করায় তাঁরা এখন অসহায় হয়ে পড়েছেন। আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানাই।’

ব্যবসায়ীরা জানান, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুস আলী নছ মিয়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন। একপর্যায়ে তাঁর অনুরোধে ব্যবসায়ীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

ব্যবসায়ীদের দাবি, উচ্ছেদ কার্যক্রমে বৈষম্য দূর করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলে তাঁরা নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে চান।

বিক্ষোভ অবরোধ বিক্ষোভ গাজীপুর

আপনার মতামত লিখুন

বাঘের বাজারে মহাসড়ক অবরোধ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্ষোভ।,
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাঘের বাজারে মহাসড়ক অবরোধ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্ষোভ।,

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদ এবং ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে গাজীপুরের বাঘের বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, কয়েক দিন ধরে বাঘের বাজার ও ভবানীপুর এলাকায় সড়ক ও জনপথ বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়ে আসছে। এতে বহু ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ হওয়ায় ব্যবসায়ীরা জীবিকা হারিয়ে বিপাকে পড়েছেন। পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে উচ্ছেদ করায় অনেক পরিবার এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে দাবি তাঁদের।

ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, একই মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি, মাওনা চৌরাস্তা, এমসি, নয়নপুর ও জৈনা বাজার এলাকায় সড়কের জায়গায় বিভিন্ন স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান থাকলেও সেখানে একইভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে না। ফলে শুধু বাঘের বাজার ও ভবানীপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালানোকে বৈষম্যপূর্ণ বলে দাবি করেন তাঁরা।

ব্যবসায়ী নেতা আমিনুল ইসলাম বলেন, ‘আমরা সড়ক দখল করে ব্যবসা করার পক্ষে নই। তবে উচ্ছেদ করতে হলে সবার ক্ষেত্রেই সমানভাবে আইন প্রয়োগ করতে হবে। আমাদের অনেকেই ক্ষুদ্র ব্যবসা করে পরিবার চালান। কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করায় তাঁরা এখন অসহায় হয়ে পড়েছেন। আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানাই।’

ব্যবসায়ীরা জানান, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুস আলী নছ মিয়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন। একপর্যায়ে তাঁর অনুরোধে ব্যবসায়ীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

ব্যবসায়ীদের দাবি, উচ্ছেদ কার্যক্রমে বৈষম্য দূর করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলে তাঁরা নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে চান।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস