জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

পাংশায় ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার

ইয়াবা সহ গ্রেপ্তার দুই নারী ইউপি সদস্য, জনতার প্রেস

রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের সংরক্ষিত দুই নারী ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—কালুখালীর মোহনপুর এলাকার আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোছা. হামিদা খাতুন (৪৭) ও চর কুলটিয়া এলাকার কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)। হামিদা খাতুন মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য এবং সাজেদা বেগম ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখের নেতৃত্বে একটি দল পাংশা মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাংশা পৌরসভার কলেজ রোডে ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে থেকে ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, তাঁর পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন—এমন খবর তিনি শুনেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাঁকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার দুই নারী স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদককারবারে জড়িত থাকার যে অভিযোগ উঠেছে, সেটি পুলিশের তদন্ত ও আদালতের প্রক্রিয়ায় যাচাই সাপেক্ষে নিশ্চিত হবে

আপনার মতামত লিখুন

পাংশায় ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পাংশায় ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের সংরক্ষিত দুই নারী ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—কালুখালীর মোহনপুর এলাকার আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোছা. হামিদা খাতুন (৪৭) ও চর কুলটিয়া এলাকার কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)। হামিদা খাতুন মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য এবং সাজেদা বেগম ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখের নেতৃত্বে একটি দল পাংশা মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাংশা পৌরসভার কলেজ রোডে ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে থেকে ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, তাঁর পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন—এমন খবর তিনি শুনেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাঁকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার দুই নারী স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদককারবারে জড়িত থাকার যে অভিযোগ উঠেছে, সেটি পুলিশের তদন্ত ও আদালতের প্রক্রিয়ায় যাচাই সাপেক্ষে নিশ্চিত হবে

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস