বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ও আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেলের র্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ মো. সাইফুল্লাহ রাসেলকে নতুন পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, যথাযথ যোগ্যতা, সময়োপযোগী সক্ষমতা ও পেশাদারত্ব অর্জনের মাধ্যমে মো. সাইফুল্লাহ রাসেল অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক আস্থা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।
মহাপরিচালক আশা প্রকাশ করেন, পদোন্নতির ধারাবাহিকতায় মো. সাইফুল্লাহ রাসেল আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে উৎকর্ষ ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এর মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুবৃহৎ ও পেশাদার প্যারামিলিটারি ফোর্স হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।
তিনি আরও বলেন, ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তাঁর দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে কাজে লাগাবেন। পাশাপাশি অধীনস্থদের সঠিক দিকনির্দেশনা দিয়ে তাদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ বাড়াতে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমন্ত্রিত কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক এবং জেলা কমান্ড্যান্টরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন