জাতীয় সংসদ সদস্যদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সমর্থনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
শুক্রবার সন্ধ্যায় চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক এক চিঠির মাধ্যমে চেম্বারের পরিচালকমণ্ডলী এবং দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তা সমাজের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অভিনন্দনপত্রে চেম্বার সভাপতি বলেন, ছাত্ররাজনীতি দিয়ে কর্মজীবন শুরু করে শিক্ষকতার মহান পেশায় যুক্ত হওয়া এবং পরবর্তীতে জাতীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক পথচলা গৌরবোজ্জ্বল। ঠাকুরগাঁও পৌর মেয়র থেকে সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, মন্ত্রী এবং সর্বশেষ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া নিঃসন্দেহে সমগ্র দেশবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়।
তিনি আরও বলেন, স্বনামধন্য ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হিসেবে মির্জা ফখরুলের পারিবারিক মূল্যবোধ, সততা, নিষ্ঠা, ধৈর্য, মেধা, প্রজ্ঞা ও আদর্শের পাশাপাশি সৌজন্যবোধ, সদালাপী ও মৃদুভাষী স্বভাব তাকে সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছে।
অভিনন্দনপত্রে মির্জা ফখরুলের দেশ ও জনগণকেন্দ্রিক রাজনৈতিক আদর্শ এবং জনসেবার প্রতি অঙ্গীকারের কথাও তুলে ধরা হয়। তার বিচক্ষণতা, দূরদর্শিতা ও অভিজ্ঞতা রাষ্ট্রপতির দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন চিটাগাং চেম্বারের সভাপতি।
মোহাম্মদ আমিরুল হক বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে রাষ্ট্রে উদার, দায়িত্বশীল ও কল্যাণমুখী পরিবেশ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়ে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলে ব্যবসায়ী ও উদ্যোক্তা সমাজ আশাবাদী।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন