জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

টেকনাফে পৃথক অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

ছবিঃ জনতার প্রেস

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে টেকনাফ থানাধীন নোয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত বোটসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।

অন্যদিকে, একই দিন রাত ৮টার দিকে টেকনাফ থানাধীন শীলবুনিয়া পাড়ায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের পাঁচ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথক দুই অভিযানে উদ্ধার করা মোট ২৫ হাজার পিস ইয়াবা, জব্দ করা বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

টেকনাফে পৃথক অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি আটক
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

টেকনাফে পৃথক অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে টেকনাফ থানাধীন নোয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত বোটসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।

অন্যদিকে, একই দিন রাত ৮টার দিকে টেকনাফ থানাধীন শীলবুনিয়া পাড়ায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের পাঁচ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথক দুই অভিযানে উদ্ধার করা মোট ২৫ হাজার পিস ইয়াবা, জব্দ করা বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস