জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ আহত ৫ জন।।

 শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ আহত ৫ জন।।
জনতার প্রেস

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাঁসাড়া এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—১০ মাস বয়সী শিশু মানহা, জ্যোতি (২৮), লাকি আক্তার (৪৫), হিরা (৪০) ও মশিউর রহমান (৪৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকায় মাওয়ামুখী একটি অ্যাম্বুলেন্স অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। পরে অ্যাম্বুলেন্সটি উল্টে যায়।

তিনি জানান, অ্যাম্বুলেন্সটি ঢাকা শিশু হাসপাতাল থেকে রোগী নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে থাকা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

হাঁসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ রনি জানান, অতিরিক্ত গতির কারণে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনায় আহত ১০ মাস বয়সী শিশু মানহাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

পুলিশ দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

আপনার মতামত লিখুন

শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ আহত ৫ জন।।
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ আহত ৫ জন।।

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাঁসাড়া এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—১০ মাস বয়সী শিশু মানহা, জ্যোতি (২৮), লাকি আক্তার (৪৫), হিরা (৪০) ও মশিউর রহমান (৪৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকায় মাওয়ামুখী একটি অ্যাম্বুলেন্স অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। পরে অ্যাম্বুলেন্সটি উল্টে যায়।

তিনি জানান, অ্যাম্বুলেন্সটি ঢাকা শিশু হাসপাতাল থেকে রোগী নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে থাকা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

হাঁসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ রনি জানান, অতিরিক্ত গতির কারণে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনায় আহত ১০ মাস বয়সী শিশু মানহাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

পুলিশ দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস