জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষি আজিম উদ্দিন

সেরা সমস্যা চাষে পুরস্কার পান আজিম উদ্দিন।

 মিরসরাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে ধুম ইউনিয়নের আজিম উদ্দিনকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে ১৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে ধুম ইউনিয়নের আজিম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির তৃতীয় দিন মঙ্গলবার উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ১৫ জন প্রতিযোগী অংশ নেবেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিনে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্য চাষিকে সম্মাননা প্রদান করা হয়। দ্বিতীয় দিনে মতবিনিময় সভা এবং তৃতীয় দিনে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মৎস্য চাষ ও উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সুরক্ষা, জনসচেতনতা সৃষ্টি এবং মৎস্যজীবী ও চাষিদের উৎসাহিত করতেই এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাফাত ইবনে মোরশেদ, উপজেলা টেকনিশিয়ান (আইসিটি) কর্মকর্তা মহিউদ্দিন জিলানী, কোস্টগার্ড কর্মকর্তা (সিসি) মো. গোলাম মোস্তফাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষি আজিম উদ্দিন
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষি আজিম উদ্দিন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

 মিরসরাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে ধুম ইউনিয়নের আজিম উদ্দিনকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে ১৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে ধুম ইউনিয়নের আজিম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির তৃতীয় দিন মঙ্গলবার উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ১৫ জন প্রতিযোগী অংশ নেবেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিনে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্য চাষিকে সম্মাননা প্রদান করা হয়। দ্বিতীয় দিনে মতবিনিময় সভা এবং তৃতীয় দিনে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মৎস্য চাষ ও উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সুরক্ষা, জনসচেতনতা সৃষ্টি এবং মৎস্যজীবী ও চাষিদের উৎসাহিত করতেই এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাফাত ইবনে মোরশেদ, উপজেলা টেকনিশিয়ান (আইসিটি) কর্মকর্তা মহিউদ্দিন জিলানী, কোস্টগার্ড কর্মকর্তা (সিসি) মো. গোলাম মোস্তফাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস