জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

ধামরাইয়ে চুরির অপবাদ দিয়ে যুবক শংকর মণ্ডলকে (২৬) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ। অভিযোগের তীর স্থানীয় ধান-চাল ব্যবসায়ী ওয়াজেদ হাজীর বিরুদ্ধে। শনিবার ধামরাইয়ের পশ্চিম কায়েতপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শংকর মণ্ডল কায়েতপাড়ার বদন মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, ৮ আগস্ট ওয়াজেদ হাজীর রাইস মিলে মোটর যন্ত্রাংশ চুরি হয়ে যায়। ওইদিন চুরির অভিযোগে কায়েতপাড়ার শংকর মণ্ডলকে বাড়ি থেকে ডেকে নেন ওয়াজেদ হাজী। পরে তাকে মোটরের যন্ত্রাংশ চুরির অভিযোগে বেধড়ক মারধর করা হয়। টাকার অভাবে গুরুতর আহত শংকরকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।

মারধরের কয়েক দিন পার হলে শনিবার সকালে তার মৃত্যু ঘটে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে পরিবারের অভিযোগ, চুরির অপবাদ দিয়ে শংকরকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। এ ঘটনায় ধান-চাল ব্যবসায়ী ওয়াজেদ হাজী জড়িত বলে তারা দাবি করেন। অভিযোগের বিষয়ে ওয়াজেদ হাজীর বক্তব্য জানতে তাৎক্ষণিকভাবে তাকে খুঁজে পাওয়া যায়নি।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শহীদুল ইসলাম বলেন, শংকরের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে। পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

হত্যা ধামরাই

আপনার মতামত লিখুন

ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

ধামরাইয়ে চুরির অপবাদ দিয়ে যুবক শংকর মণ্ডলকে (২৬) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ। অভিযোগের তীর স্থানীয় ধান-চাল ব্যবসায়ী ওয়াজেদ হাজীর বিরুদ্ধে। শনিবার ধামরাইয়ের পশ্চিম কায়েতপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শংকর মণ্ডল কায়েতপাড়ার বদন মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, ৮ আগস্ট ওয়াজেদ হাজীর রাইস মিলে মোটর যন্ত্রাংশ চুরি হয়ে যায়। ওইদিন চুরির অভিযোগে কায়েতপাড়ার শংকর মণ্ডলকে বাড়ি থেকে ডেকে নেন ওয়াজেদ হাজী। পরে তাকে মোটরের যন্ত্রাংশ চুরির অভিযোগে বেধড়ক মারধর করা হয়। টাকার অভাবে গুরুতর আহত শংকরকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।

মারধরের কয়েক দিন পার হলে শনিবার সকালে তার মৃত্যু ঘটে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে পরিবারের অভিযোগ, চুরির অপবাদ দিয়ে শংকরকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। এ ঘটনায় ধান-চাল ব্যবসায়ী ওয়াজেদ হাজী জড়িত বলে তারা দাবি করেন। অভিযোগের বিষয়ে ওয়াজেদ হাজীর বক্তব্য জানতে তাৎক্ষণিকভাবে তাকে খুঁজে পাওয়া যায়নি।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শহীদুল ইসলাম বলেন, শংকরের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে। পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস