জনতার প্রেস

মূল পাতা

অপরাধ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) |সংগৃহীত

রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় ব্যাপক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫১২ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় তল্লাশি ও অভিযান চালানো হয়। এতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১১৬ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এছাড়া মতিঝিল বিভাগে ৭১ জন, ওয়ারী বিভাগে ৭০ জন, গুলশান ও উত্তরা বিভাগে ৫৬ জন করে, তেজগাঁও বিভাগে ৪৭ জন, লালবাগ বিভাগে ৪০ জন এবং রমনা বিভাগে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ১৭ জনকে।

অভিযান চলাকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ৫০ বোতল এস্কাফ সিরাপ এবং ৪ গ্রাম হেরোইন। এছাড়া অপরাধকর্মে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল এবং নগদ ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানিয়েছেন, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেফতার মামলা মাদক

আপনার মতামত লিখুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় ব্যাপক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫১২ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় তল্লাশি ও অভিযান চালানো হয়। এতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১১৬ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এছাড়া মতিঝিল বিভাগে ৭১ জন, ওয়ারী বিভাগে ৭০ জন, গুলশান ও উত্তরা বিভাগে ৫৬ জন করে, তেজগাঁও বিভাগে ৪৭ জন, লালবাগ বিভাগে ৪০ জন এবং রমনা বিভাগে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ১৭ জনকে।

অভিযান চলাকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ৫০ বোতল এস্কাফ সিরাপ এবং ৪ গ্রাম হেরোইন। এছাড়া অপরাধকর্মে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল এবং নগদ ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানিয়েছেন, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস