জনতার প্রেস

মূল পাতা

রাজনীতি

মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ
এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর । সংগৃহীত ছবি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় থাকলেও তার সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

সম্প্রতি সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের ‘ঠিকানা’ টকশোতে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন অলি আহমদ। বুধবার এই শো হয়। তখন পর্যন্ত বিএনপি রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেনি। আজ বৃহস্পতিবার মির্জা ফখরুলকে প্রার্থী ঘোষণা করে বিএনপি।

আলোচনায় উপস্থাপক খালেদ মুহিউদ্দীন বলেন, রাষ্ট্রপতি হিসেবে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রায় নিশ্চিত বলে শোনা যাচ্ছে। অলি আহমদের সঙ্গে বিএনপিতে থাকার সময় মির্জা ফখরুলও দলটিতে ছিলেন—এ কথা উল্লেখ করে তার কাছে মির্জা ফখরুল সম্পর্কে মূল্যায়ন জানতে চান উপস্থাপক।

জবাবে অলি আহমদ বলেন, তিনি নিজে যেহেতু রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী, তাই অন্য প্রার্থী সম্পর্কে মন্তব্য করা তার বিবেকে বাধে।

তিনি বলেন, ‘আপনি যেহেতু মোটামুটি নিশ্চিত হয়েছেন, আমি একজন প্রার্থী হয়ে আরেকজন প্রার্থী সম্বন্ধে আলোচনা করব—এটা আমার মনে হয় বিবেকে বাধে।’আরও পড়ুনআরও পড়ুনপরাজয় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ, নিজেই জানালেন ২ কারণ

এরপর খালেদ মুহিউদ্দীন বলেন, ‘খারাপটা বললে বিবেকে বাধতে পারে, ভালো বললে অসুবিধা কী?’

জবাবে অলি আহমদ বলেন, ‘জনগণ বিচার করবে।’

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে সরাসরি কোনো ইতিবাচক বা নেতিবাচক মন্তব্য না করে বিষয়টি জনগণের ওপর ছেড়ে দেন অলি আহমদ।

উল্লেখ্য, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তার পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় জোট।

রাষ্ট্রপতি কর্নেল অলি আহমদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপনার মতামত লিখুন

মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় থাকলেও তার সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

সম্প্রতি সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের ‘ঠিকানা’ টকশোতে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন অলি আহমদ। বুধবার এই শো হয়। তখন পর্যন্ত বিএনপি রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেনি। আজ বৃহস্পতিবার মির্জা ফখরুলকে প্রার্থী ঘোষণা করে বিএনপি।

আলোচনায় উপস্থাপক খালেদ মুহিউদ্দীন বলেন, রাষ্ট্রপতি হিসেবে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রায় নিশ্চিত বলে শোনা যাচ্ছে। অলি আহমদের সঙ্গে বিএনপিতে থাকার সময় মির্জা ফখরুলও দলটিতে ছিলেন—এ কথা উল্লেখ করে তার কাছে মির্জা ফখরুল সম্পর্কে মূল্যায়ন জানতে চান উপস্থাপক।

জবাবে অলি আহমদ বলেন, তিনি নিজে যেহেতু রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী, তাই অন্য প্রার্থী সম্পর্কে মন্তব্য করা তার বিবেকে বাধে।

তিনি বলেন, ‘আপনি যেহেতু মোটামুটি নিশ্চিত হয়েছেন, আমি একজন প্রার্থী হয়ে আরেকজন প্রার্থী সম্বন্ধে আলোচনা করব—এটা আমার মনে হয় বিবেকে বাধে।’আরও পড়ুনআরও পড়ুনপরাজয় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ, নিজেই জানালেন ২ কারণ

এরপর খালেদ মুহিউদ্দীন বলেন, ‘খারাপটা বললে বিবেকে বাধতে পারে, ভালো বললে অসুবিধা কী?’

জবাবে অলি আহমদ বলেন, ‘জনগণ বিচার করবে।’

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে সরাসরি কোনো ইতিবাচক বা নেতিবাচক মন্তব্য না করে বিষয়টি জনগণের ওপর ছেড়ে দেন অলি আহমদ।

উল্লেখ্য, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তার পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় জোট।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস