আজ দুপুর ২টায় ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সফরে প্রধানমন্ত্রী হাটহাজারীতে হেফাজতের প্রতিষ্ঠাতা মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।
হেফাজতের তথ্যমতে, বিগত আওয়ামী সরকারের ১৬ বছরে নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৩৫০টি মামলা করা হয়েছিল। গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকার সিংহভাগ মামলা প্রত্যাহার করলেও ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে হওয়া সংঘাতের দুই ডজনের বেশি মামলা এখনও সক্রিয়।
"আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দেশের শীর্ষ বুজুর্গ আলেম। তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এক নতুন ইতিহাস রচনা করবে। বৈঠকে ঝুলে থাকা মামলা প্রত্যাহার, ধর্মীয় ইস্যুতে হেফাজতের মতামতকে গুরুত্ব দেওয়া ও কওমি মাদ্রাসায় সহযোগিতার বিষয়টি উঠে আসবে।"
— আল্লামা আজিজুল হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব, হেফাজতে ইসলাম।
আদর্শিক কারণেই দেওবন্দি ধারার সংগঠন হেফাজত কওমি অঙ্গনে জামায়াতে ইসলামীর আদর্শের চরম বিরোধী। গত নির্বাচনে জামায়াতকে ভোট দেওয়া ‘হারাম’ ঘোষণা করেছিলেন হেফাজত আমির। এমনকি জামায়াত জোটে যাওয়া খেলাফতে মজলিস নেতা মামুনুল হকসহ বেশ কয়েকজন নেতাকে সংগঠনে নিষ্ক্রিয় করা হয়, যা বিএনপি ও হেফাজতকে আরও কাছাকাছি নিয়ে আসে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন