জনতার প্রেস

মূল পাতা

আর্কাইভ

কল ড্রপ, নেটওয়ার্কের মান ও প্যাকেজের দাম নিয়ে গ্রাহকের উদ্বেগ দূর করতে হবে

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কল ড্রপ, নেটওয়ার্কের মান ও প্যাকেজের দাম নিয়ে গ্রাহকের উদ্বেগ দূর করতে হবে

নিজস্ব প্রতিবেদক

কল ড্রপ, নেটওয়ার্কের মান ও প্যাকেজের মূল্য নিয়ে গ্রাহকদের উদ্বেগ দূর করার জন্য গ্রামীণফোনের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, মোবাইল অপারেটরদের কল ড্রপ, নেটওয়ার্কের মান বৃদ্ধি এবং ভয়েস ও ডাটা প্যাকেজের মূল্যসংক্রান্ত বিষয়গুলো নিয়ে জনসাধারণের মধ্যে যে উদ্বেগ কাজ করছে তা নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।

গতকাল রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে গ্রামীণফোন আয়োজিত ডিজিটাল ইনকুশন ফর মারজিনালাইজড কমিউনিটিজ-ফেজ ২ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি ব্যবসায়িক প্রবৃদ্ধি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গ্রাহকদের প্রত্যাশা ও স্বার্থের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। গ্রাহকদের জন্য সাশ্রয়ী, নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করাই সেবাদানকারী প্রতিষ্ঠানের অগ্রাধিকার হওয়া উচিত।

ফকির মাহবুব আনাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল সংযোগ সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করার ল্েয অর্থবহ ডিজিটাল অন্তর্ভুক্তি, ডিজিটাল স্বারতা এবং দ মানবসম্পদ গড়ে তোলা আমাদের মূল ল্য। ডিজিটাল প্রযুক্তির সুফল দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছাতে হবে। নারী, তরুণ, প্রতিবন্ধী ব্যক্তি, ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী যেন সমানভাবে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে অংশ নিতে পারে এবং এর সুফল ভোগ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি দেশের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় টেলিযোগাযোগ সেবা আরো সম্প্রসারণের আহ্বান জানান।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মো: এমদাদ উল বারীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

কল ড্রপ, নেটওয়ার্কের মান ও প্যাকেজের দাম নিয়ে গ্রাহকের উদ্বেগ দূর করতে হবে
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শনিবার, ০১ আগস্ট ২০২৬

কল ড্রপ, নেটওয়ার্কের মান ও প্যাকেজের দাম নিয়ে গ্রাহকের উদ্বেগ দূর করতে হবে

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক

কল ড্রপ, নেটওয়ার্কের মান ও প্যাকেজের মূল্য নিয়ে গ্রাহকদের উদ্বেগ দূর করার জন্য গ্রামীণফোনের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, মোবাইল অপারেটরদের কল ড্রপ, নেটওয়ার্কের মান বৃদ্ধি এবং ভয়েস ও ডাটা প্যাকেজের মূল্যসংক্রান্ত বিষয়গুলো নিয়ে জনসাধারণের মধ্যে যে উদ্বেগ কাজ করছে তা নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।

গতকাল রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে গ্রামীণফোন আয়োজিত ডিজিটাল ইনকুশন ফর মারজিনালাইজড কমিউনিটিজ-ফেজ ২ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি ব্যবসায়িক প্রবৃদ্ধি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গ্রাহকদের প্রত্যাশা ও স্বার্থের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। গ্রাহকদের জন্য সাশ্রয়ী, নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করাই সেবাদানকারী প্রতিষ্ঠানের অগ্রাধিকার হওয়া উচিত।

ফকির মাহবুব আনাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল সংযোগ সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করার ল্েয অর্থবহ ডিজিটাল অন্তর্ভুক্তি, ডিজিটাল স্বারতা এবং দ মানবসম্পদ গড়ে তোলা আমাদের মূল ল্য। ডিজিটাল প্রযুক্তির সুফল দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছাতে হবে। নারী, তরুণ, প্রতিবন্ধী ব্যক্তি, ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী যেন সমানভাবে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে অংশ নিতে পারে এবং এর সুফল ভোগ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি দেশের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় টেলিযোগাযোগ সেবা আরো সম্প্রসারণের আহ্বান জানান।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মো: এমদাদ উল বারীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস