জনতার প্রেস

মূল পাতা

আর্কাইভ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভিযানে বিপুল অবৈধ জাল স্থাপনের সামগ্রী উদ্ধার হয় :

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভিযানে বিপুল অবৈধ জাল স্থাপনের সামগ্রী উদ্ধার হয় :
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভিযানে বিপুল অবৈধ জাল স্থাপনের সামগ্রী উদ্ধার হয় :

চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার এবং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বন্দরের প্রধান নেভিগেশনাল চ্যানেল ও বহির্নোঙর এলাকায় নৌ-চলাচল নিরাপদ, নির্বিঘœ ও ঝুঁকিমুক্ত রাখা এবং জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কাণ্ডারী-১২’ ও চারটি স্থানীয় বোটের সমন্বয়ে মূল শিপিং চ্যানেল ও বহির্নোঙর এলাকায় উচ্ছেদ ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বহির্নোঙর এলাকা থেকে ১৭টি সুতার জাল, ১৩টি টং জাল এবং বিপুলসংখ্যক বিভিন্ন ধরনের জাল স্থাপনে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ ও অপসারণ করা হয়। এসব অবৈধ জাল নৌ-চলাচল ও জাহাজের নিরাপদ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল এবং নেভিগেশনাল নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছিল। অবৈধ জাল অপসারণের মাধ্যমে মূল শিপিং চ্যানেল ও নেভিগেশনাল রুটে জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় স্থান উন্মুক্ত রাখার ব্যবস্থা করা হয়। অভিযান শেষে জব্দকৃত অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

পরে সংশ্লিষ্ট সব নৌযান ও মাঝিমাল্লাদের নির্ধারিত নৌ-চলাচল রুট মেনে চলা এবং নেভিগেশনাল চ্যানেলে জাল বা অন্য কোনো প্রতিবন্ধকতা স্থাপন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।

আপনার মতামত লিখুন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভিযানে বিপুল অবৈধ জাল স্থাপনের সামগ্রী উদ্ধার হয় :
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভিযানে বিপুল অবৈধ জাল স্থাপনের সামগ্রী উদ্ধার হয় :

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার এবং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বন্দরের প্রধান নেভিগেশনাল চ্যানেল ও বহির্নোঙর এলাকায় নৌ-চলাচল নিরাপদ, নির্বিঘœ ও ঝুঁকিমুক্ত রাখা এবং জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কাণ্ডারী-১২’ ও চারটি স্থানীয় বোটের সমন্বয়ে মূল শিপিং চ্যানেল ও বহির্নোঙর এলাকায় উচ্ছেদ ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বহির্নোঙর এলাকা থেকে ১৭টি সুতার জাল, ১৩টি টং জাল এবং বিপুলসংখ্যক বিভিন্ন ধরনের জাল স্থাপনে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ ও অপসারণ করা হয়। এসব অবৈধ জাল নৌ-চলাচল ও জাহাজের নিরাপদ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল এবং নেভিগেশনাল নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছিল। অবৈধ জাল অপসারণের মাধ্যমে মূল শিপিং চ্যানেল ও নেভিগেশনাল রুটে জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় স্থান উন্মুক্ত রাখার ব্যবস্থা করা হয়। অভিযান শেষে জব্দকৃত অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

পরে সংশ্লিষ্ট সব নৌযান ও মাঝিমাল্লাদের নির্ধারিত নৌ-চলাচল রুট মেনে চলা এবং নেভিগেশনাল চ্যানেলে জাল বা অন্য কোনো প্রতিবন্ধকতা স্থাপন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস