জনতার প্রেস

মূল পাতা

রাজনীতি

যশোরে এমপি বাসায় হামলার নিন্দা গোলাম পরওয়ারের

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৮ জুলাই) এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের মদদে পরিকল্পিতভাবে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় গোলাম রসুলের বাসভবনে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। তিনি এ ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যের বাসভবনে এ ধরনের হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে। হামলার সাথে জড়িত ব্যক্তি ও উসকানিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

তিনি আরো বলেন, গোলাম রসুলের এক মেয়ে মানসিকভাবে অসুস্থ এবং তিনি ভারতসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসাধীন। ওই মেয়ের একটি আচরণকে কেন্দ্র করে, যা ইতোমধ্যে মীমাংসিত বিষয় বলে দাবি করা হয়েছে, এমন হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংসদ সদস্য বিষয়টির ব্যাখ্যা দেয়ার পরও ঘটনাকে কেন্দ্র করে জনতাকে উসকে দেয়ার চেষ্টা হয়েছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়।

গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। দলকে বিতর্কিত করতে 'মব' সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি ঘটনার প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

হামলা জামায়াত সংসদ সদস্য

আপনার মতামত লিখুন

যশোরে এমপি বাসায় হামলার নিন্দা গোলাম পরওয়ারের
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ২৯ জুলাই ২০২৬

যশোরে এমপি বাসায় হামলার নিন্দা গোলাম পরওয়ারের

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৮ জুলাই) এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের মদদে পরিকল্পিতভাবে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় গোলাম রসুলের বাসভবনে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। তিনি এ ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যের বাসভবনে এ ধরনের হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে। হামলার সাথে জড়িত ব্যক্তি ও উসকানিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

তিনি আরো বলেন, গোলাম রসুলের এক মেয়ে মানসিকভাবে অসুস্থ এবং তিনি ভারতসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসাধীন। ওই মেয়ের একটি আচরণকে কেন্দ্র করে, যা ইতোমধ্যে মীমাংসিত বিষয় বলে দাবি করা হয়েছে, এমন হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংসদ সদস্য বিষয়টির ব্যাখ্যা দেয়ার পরও ঘটনাকে কেন্দ্র করে জনতাকে উসকে দেয়ার চেষ্টা হয়েছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়।

গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। দলকে বিতর্কিত করতে 'মব' সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি ঘটনার প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস