চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে সরকারি উদ্যোগে ইতোমধ্যে এক লাখ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি।
শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, "ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।"
বন্যার কারণে চট্টগ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এরই মধ্যে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বেশ কিছু সড়কে ইতিমধ্যে সংস্কার কাজ শুরুও হয়ে গেছে বলে জানান তিনি।পতেঙ্গা এলাকায় ত্রাণ বিতরণ শেষ করে অর্থমন্ত্রী চন্দনাইশের উদ্দেশে রওনা হন। আজ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি সাতকানিয়া, লোহাগড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন