জনতার প্রেস

আর্কাইভ দেখুন

বরিশালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

বরিশালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

বরিশাল কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত কয়েদির নাম সুলতান হাওলাদার (৬৪)। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে।বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।কারাগার সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় ২০০৪ সালে সুলতান হাওলাদারকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।কারাগারের জেলার আবু ইউসুফ জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ায় সুলতান হাওলাদার দীর্ঘদিন ধরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এরপর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

নিজস্ব প্রতিবেদকঃরাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৩২ মিনিটের দিকে মহাখালী বাস টার্মিনালে একটি এসি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ৩২ মিনিটে ফোনের মাধ্যমে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে একটি এসি বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।তিনি জানান, প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দুপুর ২টা ২ মিনিটে বাসটির আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্টরা পরবর্তী সময়ে তদন্ত করবেন বলে জানা গেছে।


রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

কক্সবাজার প্রতিনিধিকক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের অধীনে এসব সেনা ক্যাম্প পরিচালিত হবে।একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সৌরবিদ্যুৎচালিত বাতি ও সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ওয়াচটাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়মিত অপহরণের ঘটনা ঘটছে। বিভিন্ন এলাকা থেকে মানুষকে অপহরণ করে পাহাড়ি অঞ্চলে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করা হচ্ছে। এ ধরনের বহু ঘটনা ঘটেছে।তিনি বলেন, এসব অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্প দুটি রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের অধীনে পরিচালিত হবে।সভায় রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ করা হবে। পাশাপাশি ক্যাম্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত বাতি, সিসিটিভি ক্যামেরা এবং ওয়াচটাওয়ার স্থাপন করা হবে।সরকারের সংশ্লিষ্টরা মনে করছেন, এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে।


পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে: রিজভী

পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে: রিজভী

জনতার প্রেস ডেস্কসড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নতুন এই কমিটির মাধ্যমে পরিবহন খাত ঘিরে দীর্ঘদিনের মাফিয়াবৃত্তির অবসান ঘটবে।বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, পরিবহন খাতকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করতে নতুন নতুন আইডিয়ার মাধ্যমে এ খাত ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে পরিবহন ব্যবস্থাকে আইনসঙ্গত করার পাশাপাশি যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।তিনি বলেন, সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নতুন কমিটি এসব অনিয়ম নিয়ন্ত্রণে কাজ করবে এবং পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি সাধারণ যাত্রীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি।রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতির মাধ্যমে দীর্ঘদিনের নৈরাজ্যের অবসান ঘটানো সম্ভব।রিজভীর ভাষ্য, রাজনৈতিক নেতৃত্ব দায়িত্ব পেলে গত ১৭ বছরের নৈরাজ্যের অবসান ঘটিয়ে দেশে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি হবে।তিনি আরও বলেন, পরিবহন খাতকে জনকল্যাণমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। শ্রমিক, মালিক ও যাত্রী—সব পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে একটি কার্যকর ও আইনসম্মত পরিবহন ব্যবস্থা গড়ে তোলাই হবে নতুন কমিটির অন্যতম লক্ষ্য।


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রতীক বরাদ্দ, শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রতীক বরাদ্দ, শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার

জনতার প্রেস ডেস্কঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ায় এখন প্রতীক বরাদ্দের অপেক্ষায় রয়েছেন বৈধ প্রার্থীরা।ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামতে পারবেন। আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।গত ২৯ সেপ্টেম্বর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঠাকুরগাঁও-১ আসনের বৈধ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।বৈধ ঘোষিত পাঁচ প্রার্থী হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। সম্প্রতি নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে এ আসনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে।এদিকে, ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার পর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে। ফলে আগামী ২৯ অক্টোবরের ভোটকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী আমেজ আরও জোরালো হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে


নারায়ণগঞ্জ বারে সভাপতি পদ নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব, হাতাহাতি

নারায়ণগঞ্জ বারে সভাপতি পদ নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব, হাতাহাতি

জনতার প্রেস প্রতিবেদক, নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (বার) আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। সভাপতি পদে প্রার্থিতা নিয়ে সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান ও বর্তমান সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধানের অনুসারীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র মতবিরোধ। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।আইনজীবী অঙ্গনে সাখাওয়াত হোসেন খান ও আনোয়ার প্রধানকে দীর্ঘদিনের রাজনৈতিক ও পেশাগত সহকর্মী হিসেবে দেখা হলেও বর্তমানে তাঁরা অনেকটাই মুখোমুখি অবস্থানে। আইনজীবীদের মধ্যে তাঁদের সম্পর্ক ‘গুরু-শিষ্য’ হিসেবেও পরিচিত।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আগামী নির্বাচনে সভাপতি পদে আনোয়ার প্রধানের প্রার্থিতা নিয়ে মূল বিরোধের সূত্রপাত। আনোয়ার প্রধান এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমর্থনে দুবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এবার তিনি সভাপতি পদে নির্বাচন করতে আগ্রহী। অন্যদিকে সাখাওয়াত হোসেন খান ও তাঁর অনুসারীরা সভাপতি পদে আইনজীবী জাকির হোসেনকে প্রার্থী করার পক্ষে অবস্থান নিয়েছেন।তবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেনি। প্রার্থী বাছাইয়ের বিষয়টি আলোচনার পর্যায়েই রয়েছে। এর মধ্যেই বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।হাতাহাতিতে উত্তেজনা প্রকাশ্যেএই বিরোধের মধ্যেই গত মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আইনজীবী লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গতকাল বুধবার রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করেনি।বারের সভাপতি সরকার হুমায়ুন কবির বলেন, সাখাওয়াত হোসেন তাঁদের আমন্ত্রণে বারে এসেছিলেন। সেখানে আদালত স্থানান্তর নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে সাখাওয়াত হোসেনকে উদ্দেশ করে অশোভন মন্তব্য করাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়। তাঁর দাবি, আগামী নির্বাচনে আনোয়ার প্রধানকে সভাপতি পদে প্রার্থী করা হবে না—এটি বুঝতে পেরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা হয়।তবে সাখাওয়াত হোসেনের অভিযোগ, তাঁকে উদ্দেশ করে অশোভন ও অশ্লীল মন্তব্য করা হয়। এর প্রতিবাদ করলে তাঁকে হেনস্তা করা হয়েছে। তাঁর দাবি, আনোয়ার প্রধান ও পিপি আবুল কালাম আজাদের অনুসারীরা উসকানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছেন।অন্যদিকে পিপি আবুল কালাম আজাদ অভিযোগ করেন, সাখাওয়াত হোসেনের অনুসারীরা তাঁদের ওপর হামলা করেছেন। এতে তিনি আহত হয়েছেন বলেও দাবি করেন।পিপি নিয়োগ নিয়েও বিরোধদুই পক্ষের বিরোধের আরেকটি কারণ হিসেবে উঠে এসেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগের বিষয়টি।গত ২৫ আগস্ট আইনজীবী সুমন মিয়াকে ওই ট্রাইব্যুনালের বিশেষ পিপি নিয়োগ দেয় সরকার। তবে তাঁকে নির্ধারিত চেম্বারে বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।সুমন মিয়া বলেন, পিপি হিসেবে নিয়োগ পাওয়ার পরও আইনজীবীদের একটি অংশের বিরোধিতার কারণে তিনি নির্ধারিত চেম্বারে বসতে পারছেন না।তবে আনোয়ার প্রধানের বক্তব্য, সুমন মিয়া আইনজীবী সমিতির সদস্য নন। তাঁকে ওই পদে নিয়োগ দেওয়ায় আইনজীবীদের আপত্তি রয়েছে। বারের সদস্যদের মধ্য থেকে ওই পদে কাউকে নিয়োগ দেওয়ার দাবি তাঁদের।অন্যদিকে সাখাওয়াত হোসেনের পক্ষের বক্তব্য, সরকার যাঁকে পিপি হিসেবে নিয়োগ দিয়েছে, তাঁকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিত।আদালত স্থানান্তর নিয়েও মতবিরোধজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (বিদ্যুৎ ও শ্রম আদালত) কার্যক্রম কোথায় পরিচালিত হবে, তা নিয়েও দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে।আনোয়ার প্রধানের অনুসারী আইনজীবীদের একটি অংশ শহরের চানমারী এলাকা থেকে আদালত স্থানান্তরের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আইনজীবীদের মতে, আদালত স্থানান্তরের সঙ্গে তাঁদের চেম্বার, মামলা পরিচালনা, মক্কেলের যাতায়াত ও পেশাগত সুবিধার বিষয় জড়িত। ফলে এ ধরনের সিদ্ধান্ত বারের রাজনীতিতেও প্রভাব ফেলে।‘বারকে কুক্ষিগত করে রাখতে চান’—আনোয়ারআনোয়ার প্রধান বলেন, তাঁদের রাজনৈতিক মতাদর্শ একই হলেও সাখাওয়াত হোসেনের অনুসারীরা বারকে কুক্ষিগত করে রাখতে চান।সাখাওয়াত হোসেনের সঙ্গে তাঁর বিরোধের বিষয়ে তিনি বলেন, একসময় তাঁদের মধ্যে গুরু-শিষ্যের সম্পর্ক থাকলেও বর্তমানে পরিস্থিতি বদলেছে। তাঁর অভিযোগ, প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর সাখাওয়াত হোসেন তাঁদের আর প্রয়োজন মনে করছেন না। একই সঙ্গে বারের সদস্য নন—এমন একজনকে পিপি নিয়োগ দেওয়ার বিষয়েও তাঁর আপত্তি রয়েছে।‘দুইবার দায়িত্ব পালন করেছেন, এবার অন্যদের সুযোগ’—সাখাওয়াতসাখাওয়াত হোসেন খান বলেন, আনোয়ার প্রধান ইতিমধ্যে দুবার সাধারণ সম্পাদক হয়েছেন। এবার সভাপতি পদে জাকির হোসেনকে তাঁরা চান।তিনি আরও বলেন, এর আগে তাঁদের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল—যাঁরা দুই মেয়াদে সভাপতি বা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, তাঁরা একই পদে আর নির্বাচন করবেন না। এরপরও আনোয়ার প্রধান সভাপতি পদে প্রার্থী হতে চাইছেন বলে তাঁর দাবি।সাখাওয়াত হোসেন বলেন, ‘আইন পেশায় দীর্ঘদিন আমার শিষ্য ছিলেন আনোয়ার প্রধান। এবার সভাপতি পদে তাঁকে প্রার্থী না করার সিদ্ধান্ত মানতে না পেরে মঙ্গলবারের ঘটনা ঘটেছে।’গুরু-শিষ্যের দ্বন্দ্বে বিব্রত আইনজীবীরাসাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক। অন্যদিকে আনোয়ার প্রধান নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক।সাত খুন মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে দেশব্যাপী পরিচিতি পান সাখাওয়াত হোসেন। তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। ২০১৬ সালের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।অন্যদিকে আনোয়ার প্রধান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমর্থনে পরপর দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের এই বিরোধে সাধারণ আইনজীবীদের অনেকেই বিব্রত। তাঁদের আশঙ্কা, রাজনৈতিক বিভাজনের প্রভাব পেশাগত পরিবেশেও পড়তে পারে।গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী আওলাদ হোসেন বলেন, আইনজীবীরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করেন। তাঁদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হওয়া বা হাতাহাতিতে জড়িয়ে পড়া কোনোভাবেই কাম্য নয়।আগামী নির্বাচনকে সামনে রেখে দুই পক্ষের এই বিরোধ শেষ পর্যন্ত কোন দিকে যায়, এখন সেটিই দেখার বিষয়।


বরিশালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

বরিশালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে: রিজভী

পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে: রিজভী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রতীক বরাদ্দ, শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রতীক বরাদ্দ, শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার

নারায়ণগঞ্জ বারে সভাপতি পদ নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব, হাতাহাতি

নারায়ণগঞ্জ বারে সভাপতি পদ নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব, হাতাহাতি

ভারতের সঙ্গে শত্রুতা নয়, বাংলাদেশের স্বার্থের সুরক্ষা চান নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে শত্রুতা নয়, বাংলাদেশের স্বার্থের সুরক্ষা চান নাহিদ ইসলাম

গোলাম মাওলা রনির বক্তব্যের প্রতিবাদ চ্যানেল আইয়ের

গোলাম মাওলা রনির বক্তব্যের প্রতিবাদ চ্যানেল আইয়ের

স্বৈরাচারকে পরাস্ত করা গণতান্ত্রিক উত্তরণের প্রথম ধাপ: আলী রীয়াজ

স্বৈরাচারকে পরাস্ত করা গণতান্ত্রিক উত্তরণের প্রথম ধাপ: আলী রীয়াজ

বেক্সিমকো ও শাইনপুকুরের পর্ষদ পুনর্গঠন, বাদ সালমান এফ রহমান

বেক্সিমকো ও শাইনপুকুরের পর্ষদ পুনর্গঠন, বাদ সালমান এফ রহমান