জনতার প্রেস

কুরআনে এআইয়ের উল্লেখ নেই কেন, ব্যাখ্যা দিলেন ডা. জাকির নায়েক

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাব এবং মানুষের সিদ্ধান্ত গ্রহণে এর ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। আধুনিক প্রযুক্তির এত অগ্রগতি সত্ত্বেও পবিত্র কুরআনে এআই বা কম্পিউটার প্রযুক্তির সরাসরি উল্লেখ নেই কেন—এমন প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন ইসলামি বক্তা ডা. জাকির নায়েক। তার মতে, কুরআন বিজ্ঞানের বই নয়, বরং মানুষের জন্য আল্লাহর নিদর্শন ও জীবন পরিচালনার দিকনির্দেশনামূলক গ্রন্থ।নিসা নামের আরবি ও কোরীয় ভাষার এক অনুবাদক ডা. জাকির নায়েকের কাছে তার অবিশ্বাসী বসের এ প্রশ্ন তুলে ধরেন। ওই ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটার প্রযুক্তির ক্রমবর্ধমান ক্ষমতা, বিশেষ করে মানুষের সিদ্ধান্ত গ্রহণে এর প্রভাব এবং সম্ভাব্য অপব্যবহার নিয়ে উদ্বিগ্ন। কুরআনে এসব প্রযুক্তির উল্লেখ না থাকার কারণ জানতে চান তিনি। সন্তোষজনক উত্তর পেলে ইসলাম গ্রহণের বিষয়টি বিবেচনা করবেন বলেও জানান।জবাবে ডা. জাকির নায়েক বলেন, কুরআন কোনো বিজ্ঞানবিষয়ক পাঠ্যবই নয়; এটি নিদর্শনের গ্রন্থ। বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, প্রকৌশলসহ প্রতিটি বিষয়ের বিস্তারিত আলোচনা কুরআনে অন্তর্ভুক্ত করা হলে গ্রন্থটি এত বিশাল হয়ে যেত যে, একজন মানুষের পক্ষে জীবদ্দশায় তা পড়ে শেষ করাও কঠিন হতো।তার ব্যাখ্যায়, কুরআনের প্রধান উদ্দেশ্য মানুষকে আল্লাহর পরিচয়, সৃষ্টিজগতের নিদর্শন এবং সঠিক জীবনপথ সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া। বিজ্ঞান ও মহাবিশ্ব সম্পর্কে কুরআনে যেসব বক্তব্য এসেছে, সেগুলোকে তিনি আল্লাহর জ্ঞানের নিদর্শন হিসেবে তুলে ধরেন।ডা. জাকির নায়েকের দাবি, আধুনিক বিজ্ঞান দীর্ঘ গবেষণার মাধ্যমে যেসব সত্য আবিষ্কার করছে, সেগুলোর কিছু বিষয়ে কুরআনে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছে। মানুষের বৈজ্ঞানিক জ্ঞান সময়ের সঙ্গে পরিবর্তিত হলেও আল্লাহর বাণী অপরিবর্তনীয় বলেও মন্তব্য করেন তিনি।এআইয়ের যুগেও প্রাসঙ্গিক কুরআনের শিক্ষাকালের পরিবর্তনের সঙ্গে কুরআনের বিধানের প্রাসঙ্গিকতা হারায় না—এ বিষয়টি বোঝাতে ইসলামী বিচারব্যবস্থায় সাক্ষ্য ও প্রমাণের গুরুত্বের উদাহরণ দেন ডা. জাকির নায়েক।ভিডিও রেকর্ডিং ও সিসিটিভি ফুটেজের তুলনায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, প্রযুক্তিগত প্রমাণ সব সময় নির্ভুল বা নির্ভরযোগ্য নাও হতে পারে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বর্তমানে এমন ডিপফেক ভিডিও তৈরি করা সম্ভব, যেখানে কোনো ব্যক্তিকে এমন কাজ করতে দেখা যায়, যা বাস্তবে তিনি করেননি।এ কারণে ভিডিও ফুটেজকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। তার মতে, প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, সত্য যাচাই ও ন্যায়বিচারের মৌলিক নীতিগুলো উপেক্ষা করা উচিত নয়।এআই কি দাজ্জালের সঙ্গে সম্পর্কিত?কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় ক্ষমতা দেখে অনেকের মনে প্রশ্ন জাগে, এআই কি দাজ্জালের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়? এ প্রসঙ্গে ডা. জাকির নায়েক বলেন, দাজ্জাল কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট কিংবা প্রযুক্তিগত ব্যবস্থা নয়। হাদিসের বর্ণনা অনুযায়ী, দাজ্জাল একজন মানুষ।তাই আধুনিক কোনো প্রযুক্তিকে সরাসরি দাজ্জাল আখ্যা দেওয়া কিংবা প্রতিটি নতুন আবিষ্কারকে কিয়ামতের আলামত হিসেবে চিহ্নিত করা সঠিক নয় বলে মত দেন তিনি।প্রযুক্তির যুগে মুমিনদের করণীয়ডা. জাকির নায়েকের বক্তব্যের আলোকে প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক ব্যবহার নিয়েও আলোচনা উঠে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা, চিকিৎসা, গবেষণা ও দৈনন্দিন জীবনে নতুন সম্ভাবনা তৈরি করলেও এর অপব্যবহারে ডিপফেক, প্রতারণা, বিভ্রান্তি ছড়ানোসহ নানা ঝুঁকি তৈরি হচ্ছে।এ অবস্থায় একজন মুমিনের দায়িত্ব হলো প্রযুক্তি সচেতনভাবে ব্যবহার করা, মিথ্যা ও প্রতারণা থেকে দূরে থাকা এবং প্রযুক্তির প্রতি অতিরিক্ত আসক্তি যেন ঈমান ও আখিরাতের প্রস্তুতিতে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সতর্ক থাকা।এ ছাড়া দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষার বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা তুলে ধরে সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ ও পাঠ করার গুরুত্ব উল্লেখ করা হয়েছে।সব মিলিয়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগেও আল্লাহর ওপর বিশ্বাস, কুরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণ এবং নৈতিক জীবন গড়ে তোলাকেই একজন মুমিনের জন্য গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেছেন ডা. জাকির নায়েক।ধর্ম ও প্রযুক্তি ডেস্কজনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |

কুরআনে এআইয়ের উল্লেখ নেই কেন, ব্যাখ্যা দিলেন ডা. জাকির নায়েক