জনতার প্রেস

সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন হোম ডেকর পণ্য আনল কারুজ

জনতার প্রেস | নিজস্ব প্রতিবেদকসপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন হোম ডেকর পণ্যের সংগ্রহ উন্মোচন করেছে দেশীয় ব্র্যান্ড কারুজ বাংলাদেশ। ঘরের সৌন্দর্য বৃদ্ধি ও দৈনন্দিন ব্যবহারিক চাহিদার কথা বিবেচনায় রেখে নতুন পণ্যগুলো তৈরি করা হয়েছে।নতুন সংগ্রহে রয়েছে বেডকভার, ক্যান্ডেল, ডোরম্যাট, বিভিন্ন ধরনের গাছ, ব্রেইডেড পণ্য, প্ল্যান্টার ও লন্ড্রি বাস্কেট। এসব পণ্যের মাধ্যমে ঘর সাজানোর পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের প্রয়োজন মেটানোর উপযোগী আরও বৈচিত্র্যময় সামগ্রী যুক্ত হয়েছে ব্র্যান্ডটির সংগ্রহে।প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন পণ্য উন্মোচন উপলক্ষে উত্তরার সেন্টার পয়েন্ট আউটলেটে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জনপ্রিয় হোম ডেকর ভ্লগার, কারুজের নিয়মিত গ্রাহক এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।অনুষ্ঠানে নতুন পণ্য প্রদর্শনের পাশাপাশি অতিথিদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন গেমস, ফটো সেশন ও হোম ডেকরবিষয়ক আলোচনা। ঘর সাজানোর নানা পরামর্শ, খাবারের আয়োজন এবং বিশেষ উপহারও ছিল অনুষ্ঠানের অংশ। এদিন উপস্থিত গ্রাহকদের জন্য সব পণ্যে ১০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হয়।গ্রাহকদের ভালোবাসাই বড় অর্জন: নুজহাত বারিকারুজ বাংলাদেশের স্বত্বাধিকারী নুজহাত বারি বলেন, ‘সাত বছরের এই পথচলায় আমাদের সবচেয়ে বড় পাওয়া গ্রাহকদের ভালোবাসা ও আস্থা। তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই আজকের আয়োজন। এই বিশেষ দিনে নতুন কিছু পণ্য নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও ঘর সাজানোর জন্য নতুন নতুন ডিজাইন ও বৈচিত্র্যময় পণ্য নিয়ে কাজ করতে চাই।’অনুষ্ঠানে অংশ নেওয়া এক হোম ডেকর ভ্লগার বলেন, কারুজের পণ্যে রং ও নকশার বৈচিত্র্য রয়েছে। নতুন পণ্যগুলোও তাঁর ভালো লেগেছে। দেশীয় একটি ব্র্যান্ড ঘর সাজানোর এত ধরনের পণ্য নিয়ে কাজ করছে, যা প্রশংসনীয়।কারুজের এক নিয়মিত গ্রাহক বলেন, দীর্ঘদিন ধরে তিনি প্রতিষ্ঠানটির পণ্য ব্যবহার করছেন। এবার নতুন পণ্যগুলো সরাসরি দেখার সুযোগ পেয়েছেন। এমন আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত।দেশীয় কারুশিল্পে আধুনিকতার ছোঁয়াকারুশিল্প ও কারুকার্য শব্দের ভাবনা থেকে ‘কারুজ’ নামের উৎপত্তি। দেশীয় কারিগরদের দক্ষতা ও সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে ব্র্যান্ডটি বিভিন্ন ধরনের হোম ডেকর পণ্য তৈরি করে আসছে।পাট, কাঠ ও সুতি কাপড়সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে তৈরি এসব পণ্যে দেশীয় নকশার পাশাপাশি আধুনিক ঘর সাজানোর চাহিদাকেও গুরুত্ব দেওয়া হয়।নতুন পণ্য উন্মোচন এবং গ্রাহকদের সঙ্গে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে উত্তরার সেন্টার পয়েন্ট আউটলেটে কারুজ বাংলাদেশের এই বিশেষ আয়োজন শেষ হয়।

সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন হোম ডেকর পণ্য আনল কারুজ