জনতার প্রেস

জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সাক্ষাৎ

ভারতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন।রোববার (৪ অক্টোবর) নয়াদিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, বিদায়ী সাক্ষাতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে দেখা করে তিনি আনন্দিত।জয়শঙ্কর তার পোস্টে ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে রিয়াজ হামিদুল্লাহর দায়িত্ব পালনের সময়কার অবদানের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ সব উদ্যোগে সাফল্য কামনা করেন।অন্যদিকে, ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে ১৮ মাস দায়িত্ব পালনকালে পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন রিয়াজ হামিদুল্লাহ।তিনি বলেন, প্রচলিত কূটনৈতিক পথ অনুসরণের পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ আরও গভীর করার চেষ্টা করেছেন তিনি।এর আগে শনিবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো সমাধানে ধারাবাহিক সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ওপর গুরুত্বারোপ করেন।ঢাকায় চলমান বে অব বেঙ্গল কনভারসেশনের ‘পাওয়ার অ্যান্ড প্রুডেন্স: ম্যানেজিং গ্রেট-পাওয়ার কম্পিটিশন উইদাউট কনফ্লিক্ট’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।দুই প্রতিবেশী দেশের মধ্যকার প্রতিটি সমস্যার সমাধানের সুযোগ রয়েছে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, পানি, বাণিজ্য, সংস্কৃতি, খেলাধুলা, যোগাযোগ ও পরিবহনসহ অমীমাংসিত বিভিন্ন বিষয়ে উপযুক্ত ফোরামের মাধ্যমে আলোচনা প্রয়োজন।তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে সম্পৃক্ততার প্রক্রিয়া ধীরগতির হতে পারে, তবে তা থেমে যায়নি। গণতান্ত্রিক ব্যবস্থায় যথাযথ ফোরামে ধারাবাহিক সংলাপের প্রয়োজন রয়েছে।দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে চলমান প্রক্রিয়ায় কোনো বিরতি নেই। সমস্যাগুলোর সমাধান হতে হবে এবং আলোচনার মাধ্যমেই সেগুলোর সমাধান সম্ভব।

জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সাক্ষাৎ