জনতার প্রেস

গণধোলাই দিয়ে ধর্ষককে পুলিশে দিলেন এলাকাবাসী

ময়মনসিংহের মুক্তাগাছায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন আহমেদ (২৫) নামে প্রতিবেশী এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার মানকোন ইউনিয়নে এ ঘটনা ঘটে।  অভিযুক্ত সুমন ওই শিশুটির প্রতিবেশী বলে নিশ্চিত করেছেন শিশুটির মা। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।  স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, উপজেলার মানকোন ইউনিয়নের একটি গ্রামে সোমবার (৬ জুলাই) বিকাল ৩টার দিকে বাড়ির পাশে খেলছিলেন শিশুটি। এ সময় অভিযুক্ত সুমন তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে পাশের একটি নির্মাণাধীন ভবনের টিউবওয়েল কক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেন সুমন। ভয়ে শিশু ও পরিবারের লোকজন বিষয়টি গোপন রাখেন। পরবর্তীতে ওই শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। এতে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত সুমনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয় এবং ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুমনকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।   আরও পড়ুনআরও পড়ুনসরকারি কর্মকর্তাকে পেটানোর হুমকি, সেই যুবদল নেতা বহিষ্কার মামলার বাদী বলেন, সুমন প্রতিবেশী হয়েও কিভাবে একটি ছোট শিশুর সঙ্গে চকলেটের লোভ দেখিয়ে এ ধরনের কাজ করতে পারল। আমি তার উপযুক্ত শাস্তি চাই।  তবে অভিযুক্তের পরিবার জানিয়েছে, সুমন ধর্ষণ করে থাকলে তারাও তার সর্বোচ্চ শাস্তি চান। আর দোষী না হলে তাকে যেন হয়রানি না করা হয়।   মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, শিশু ধর্ষণের বিষয়ে থানায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্ত আসামি সুমন ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গণধোলাই দিয়ে ধর্ষককে পুলিশে দিলেন এলাকাবাসী