জনতার প্রেস

কুমিল্লায় একই নারীর সঙ্গে প্রেমের বিরোধে মামাকে হত্যার অভিযোগ, ভাগনে গ্রেপ্তার

জনতার প্রেস | নিজস্ব প্রতিবেদককুমিল্লার মুরাদনগরে একই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে মামা মাসুদ মিয়াকে (৪৫) হত্যার অভিযোগে ভাগনে শিপন মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ভাঙ্গানগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন শিপন।রোববার (২৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।নিহত মাসুদ মিয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার আকুবপুর ইউনিয়নের কোড়েরপাড় মধ্যপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী ছিলেন। গ্রেপ্তার শিপন একই উপজেলার কুরবানপুর গ্রামের আনিস মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে কোড়েরপাড় গ্রামের ইসরাইলের বাড়ির পূর্ব পাশে একটি কাঁচা রাস্তায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মাসুদ মিয়া। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে পালিয়ে ছিলেন শিপন।পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় তিন বছর আগে মুরাদনগরের এক বিধবা নারীর সঙ্গে মাসুদ মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে ওই নারীর সঙ্গে শিপনেরও সম্পর্ক তৈরি হয়। এ নিয়ে মামা-ভাগনের মধ্যে বিরোধ দেখা দেয়।নিহতের পরিবারের সদস্যদের দাবি, গত ২০ অক্টোবর শিপন ওই নারীকে সঙ্গে নিয়ে মাসুদের বাড়িতে যান। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে পরে মাসুদ তাঁর বোনের বাড়িতে বিচার দিতে যান। সেখানে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের ধারণা, ওই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে মাসুদকে হত্যা করা হয়েছে।পুলিশের প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, ঘটনার রাতে কৌশলে মাসুদকে নির্জন স্থানে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করেন শিপন। মাসুদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শিপনের অবস্থান শনাক্ত করা হয়। পরে কসবা উপজেলার কুটি ভাঙ্গানগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে একই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে মামাকে হত্যার কথা স্বীকার করেছেন শিপন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুমিল্লায় একই নারীর সঙ্গে প্রেমের বিরোধে মামাকে হত্যার অভিযোগ, ভাগনে গ্রেপ্তার