জনতার প্রেস

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয়েছে একনেক বৈঠক

ঢাকা, ২৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।বৈঠকে দেশের চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প, প্রকল্পের অগ্রগতি এবং অর্থনৈতিক ও উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।একনেকের এ সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।বৈঠক শেষে বিকেল ৩টায় পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকী। সেখানে একনেক সভায় অনুমোদিত প্রকল্প, প্রকল্প ব্যয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা রয়েছে।জনতার প্রেস

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয়েছে একনেক বৈঠক