জনতার প্রেস

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

 বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে কেউ বক্তব্য দিয়ে থাকলে তার বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।রাড্ডা ক্লিনিকের ঘটনায় পুলিশ কর্মকর্তা প্রত্যাহাররাড্ডা ক্লিনিকের ঘটনায় দায়িত্বে অবহেলা এবং কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে।তিনি বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় আমলে নেওয়া হবে না। কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।মাটিকাটায় জমি দখল: ‘দুর্বৃত্ত তো দুর্বৃত্তই’রাজধানীর মাটিকাটায় জমি দখল এবং মামলা দায়েরের প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, দুর্বৃত্ত যে পরিচয়েরই হোক, দুর্বৃত্তই।তিনি বলেন, মাটিকাটা ক্যান্টনমেন্ট থানার জমি দখলের ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এবং আলামতও সংগ্রহ করা হয়েছে।মামলা দায়েরের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আইনের বিধান অনুযায়ী কোনো এজাহার জমা হলে প্রাথমিক তদন্তের পর মামলা রেজিস্টার করতে হয়। তা না হলে ভিত্তিহীন অভিযোগও মামলা হিসেবে নথিভুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।সরকারকে ঢালাওভাবে দোষারোপ কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে কোনো বক্তব্য দেওয়া হলে তার বিচারও জনগণ করবে বলে মন্তব্য করেন তিনি।মিরপুরে হকারদের সঙ্গে সংঘর্ষে সমন্বয়ের ঘাটতিমিরপুরে হকারদের সঙ্গে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে।প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি বলেন, রাজউক বা সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথ যোগাযোগ করেননি। ফলে সেখানে সমন্বয়ের ঘাটতি ছিল বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।বিচ্ছিন্ন ঘটনা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন নয়দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।তিনি বলেন, কোনো একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে পুরো দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী