জনতার প্রেস

বাসভাড়ায় ১৭ পয়সার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট

সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত বাসভাড়া আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সড়ক মন্ত্রী বলেন, নির্ধারিত হারের চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা যাবে না। কেউ বাড়তি ভাড়া নিলে আইন অনুযায়ী জরিমানা করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট পরিবহন পরবর্তীতে আর কোনো রুট পারমিট পাবে না। এ বিষয়ে কঠোর মনিটরিং করা হবে।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসভাড়া পুনর্নির্ধারণের যৌক্তিকতা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালার হিসাব অনুযায়ী, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাসভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা বাড়ে। সে হিসাবে প্রতি লিটার জ্বালানির দাম ২০ টাকা বাড়ায় কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর যৌক্তিকতা ছিল।তবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সেই হারের চেয়েও কম ভাড়া বাড়ানো হয়েছে বলে জানান তিনি। মন্ত্রীর ভাষ্য, প্রতি কিলোমিটারে মাত্র ১৭ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।তিনি বলেন, ‘১৭ পয়সার চেয়ে এক পয়সাও অতিরিক্ত ভাড়া বাড়ানো বা আদায় করা যাবে না।’ নির্ধারিত ভাড়া বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোরভাবে নজরদারি করবে বলেও জানান তিনি।দূরপাল্লায় ভাড়া ২ টাকা ৪০ পয়সাএর আগে মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের একটি বৈঠক শেষে বাসভাড়া পুনর্নির্ধারণের তথ্য জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।নতুন নির্ধারিত হার অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া হবে ২ টাকা ৪০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটারে ২ টাকা ৭০ পয়সা।রেল ও নৌভাড়ার সিদ্ধান্ত বৃহস্পতিবারএদিকে সড়কপথের পাশাপাশি রেল ও নৌপথের ভাড়া নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।তিনি জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে।রেলভাড়া প্রসঙ্গে নিজের প্রত্যাশা জানিয়ে শেখ রবিউল আলম বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে ট্রেনের ভাড়া যেন কোনোভাবেই না বাড়ে, সরকারের পক্ষ থেকে সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

বাসভাড়ায় ১৭ পয়সার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট