মেহেরপুরে তরুণীর ওপর ধারালো অস্ত্রের হামলা, কবজি বিচ্ছিন্ন; আহত বাবা-মা
মেহেরপুর শহরে গভীর রাতে এক তরুণীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকের বিরুদ্ধে। হামলায় স্মৃতি আক্তার নামে ওই তরুণীর ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মেয়েকে রক্ষা করতে এগিয়ে গিয়ে আহত হয়েছেন তাঁর বাবা ও মা। ঘটনার পর অভিযুক্ত যুবক পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাওন শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।হামলায় আহতরা হলেন—সেলিম হোসেন, তাঁর স্ত্রী রেবেকা খাতুন এবং তাঁদের মেয়ে স্মৃতি আক্তার। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাওন ও স্মৃতি আক্তারের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁদের মধ্যে কোনো বিরোধ তৈরি হয়েছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই সম্পর্কের জেরে হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শাওন স্মৃতিদের বাড়িতে প্রবেশ করে তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। একপর্যায়ে হামলায় স্মৃতির ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর চিৎকার শুনে পাশের কক্ষ থেকে বাবা-মা এগিয়ে এলে তাঁদেরও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।হামলার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত শাওন। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শাওনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। হামলার কারণ ও পূর্ববিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের