পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনতার প্রেস | আন্তর্জাতিকযান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর জাপানের নারিতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জাপান ছাড়ার কথা ছিল। তবে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি উড্ডয়ন করতে পারেনি।নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রায় বিলম্বের বিষয়টি জানান এবং এ জন্য দুঃখপ্রকাশ করেন। পরে উড়োজাহাজটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়।পরবর্তী সময়ে উড়োজাহাজের ত্রুটি সারানোর কাজ শুরু হয়। প্রায় চার ঘণ্টা পর স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে ত্রুটি মেরামত শেষে উড়োজাহাজটি যাত্রার জন্য প্রস্তুত হয়। এরপর রাত পৌনে ১১টার দিকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে ফ্লাইটটি।প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরে জাপানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়।