ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
জনতার প্রেস | পিরোজপুরপিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম (হেলপার) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।এ সময় আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ‘বাহক’ বাসের ভেতর থেকে হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এদিকে একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানগুলোতে আগুন দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগে একজনের প্রাণহানি এবং নাজিরপুরে চারটি দোকনে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পিরোজপুর প্রতিনিধি।জনতার প্রেস | জনগনের কণ্ঠ, জনতার সংবাদ।