ফ্যাসিবাদ ফিরে এলে দায় গুপ্ত জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ
জনতার প্রেস ডেস্ক, ফরিদপুরবিরোধী দল যথাযথ ভূমিকা পালন না করলে এবং সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠলে এর দায় ‘গুপ্ত জামায়াতকে’ নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।শামা ওবায়েদ বলেন, ‘১৭ বছর নির্যাতন দেখেছি, হামলা-মামলা দেখেছি, গুম দেখেছি। ছাত্র-জনতা যখন স্বৈরাচারকে পরাজিত করেছে এবং দেশ যখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।’তিনি বলেন, বিরোধী দলকে বিরোধী দলের মতো ভূমিকা পালন করতে হবে। অন্যথায় ফ্যাসিবাদী শক্তি আবারও ফিরে আসার সুযোগ পেলে তার দায় সংশ্লিষ্টদের নিতে হবে।বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগসমাবেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। ইউনূস সরকারের সময়ও এ খাতে কোনো কাজ হয়নি বলে মন্তব্য করেন তিনি।শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে। দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।দলের ভেতরে স্বৈরাচারী শক্তির অনুপ্রবেশ ঠেকানোর আহ্বানদলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, দলের মধ্যে যেন কোনো স্বৈরাচারী শক্তি প্রবেশ করে ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের যারা আড়াল করতে এবং অপমান করতে চায়, তাদের বিরুদ্ধেও বিএনপির অবস্থান রয়েছে।নগরকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিলদেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলটি নগরকান্দা সদর পেট্রোল পাম্প থেকে শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরকান্দা এমএন একাডেমি মাঠে গিয়ে শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।