টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
গোপালগঞ্জ প্রতিনিধিগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত থানায় হামলা ও তাণ্ডব চলছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন।এ সময় পুলিশ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় থানায় থাকা পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।ঘটনার পর থানার সার্বিক পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।জনতার প্রেস | জনতার কথা, জনতার সংবাদ।