জাপানে টয়োটার কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনতার প্রেস |আন্তর্জাতিক জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি টয়োটার প্রথম দিককার যাত্রীবাহী গাড়ি ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী টয়োটার কারখানা পরিদর্শনে যান। সেখানে পৌঁছানোর পর টয়োটার কর্মকর্তারা তাঁকে একটি গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। পরে ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে গাড়িটিতে ওঠেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।টয়োটার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে জাপানের গাড়ি শিল্পের বিকাশের গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৩৫ সালে টয়োটা পরিবারের প্রথম গাড়ির প্রোটোটাইপ ‘টয়োটা মডেল এ-ওয়ান’ তৈরি করা হয়। এর ধারাবাহিকতায় ১৯৩৬ সালে নির্মিত হয় প্রতিষ্ঠানটির প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি ‘টয়োটা মডেল এএ’। বর্তমানে জাপানের টয়োটা সংগ্রহশালায় গাড়িটির একটি প্রতিরূপ সংরক্ষিত রয়েছে।প্রধানমন্ত্রীর এ পরিদর্শনের মধ্য দিয়ে জাপানের অন্যতম শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখার সুযোগ হয় তাঁর।