জনতার প্রেস

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর-আগুন, পুড়েছে টাকা ও নথিপত্র

গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের ভেতরে থাকা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ নগদ টাকা ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রোববার দিনভর গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। এ সময় জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।এরই ধারাবাহিকতায় সন্ধ্যার পর টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা চালানো হয়। হামলাকারীরা ব্যাংকের ভেতরে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেন। এতে ব্যাংকের ভেতরে থাকা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সন্ধ্যার পর পাটগাতী বাজারের গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।এ ঘটনায় ব্যাংকের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।জনতার প্রেস | জনতার কথা, জনতার সংবাদ।

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর-আগুন, পুড়েছে টাকা ও নথিপত্র