জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের ২৪ জন জামিনে মুক্ত
নিজস্ব প্রতিবেদক | জনতার প্রেসরাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ২৭ জনের মধ্যে ২৪ জন জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান।জাসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পাওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়।তবে গ্রেপ্তার হওয়া বাকি তিনজনের মধ্যে একজন জামিন পেলেও বৃহস্পতিবার মুক্তি পাননি। জাসদের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ব্যক্তির বাবার নামের বানানে ভুল থাকায় মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তিনি জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের নিচে থাকা একটি দোকানের কর্মচারীর বাবা বলে জানানো হয়েছে।এ ছাড়া বাকি দুই নেতার জামিন আবেদনের শুনানি আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।যেভাবে গ্রেপ্তার ২৭ জনগত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলাকালে ২৮৯ জনকে আটক করে পুলিশ। পরে যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়।পুলিশের অভিযোগ, জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। এ অভিযোগে ওই ২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।জাসদের বক্তব্যঘটনার পর জাসদের পক্ষ থেকে দাবি করা হয়, দলটির কেন্দ্রীয় প্রতিনিধি সভা আয়োজনের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি নেওয়া হয়েছিল। সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় চার শতাধিক নেতা-কর্মী অংশ নেন।জাসদের ভাষ্য অনুযায়ী, সভা চলাকালে একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা সেখানে হামলা চালান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে জাসদের কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে নেতা-কর্মীদের আটক করে নিয়ে যায়।পরে রাতেই যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের একটি বড় অংশকে ছেড়ে দেওয়া হয়। তবে ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে আইনগত প্রক্রিয়ায় নেওয়া হয়।