গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জনস্বাস্থ্য ও এআই নিয়ে আলোচনা
জনতার প্রেস আন্তর্জাতিক /‡W·জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেল আবাসস্থলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নজমুল হক বৈঠকের বিষয়টি জানান।বৈঠকে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন সরবরাহ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।এ ছাড়া উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো, এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাঁদের আধুনিক প্রশিক্ষণ, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনা নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তিএদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির ফলে দুই দেশের সংশ্লিষ্ট শ্রেণির পাসপোর্টধারীদের সরকারি ও কূটনৈতিক কাজে পারস্পরিক সফর আরও সহজ হবে।চুক্তির আওতায় নির্ধারিত শ্রেণির পাসপোর্টধারীরা পূর্বানুমতি বা ভিসা ছাড়াই নির্ধারিত মেয়াদে দুই দেশে ভ্রমণের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।একই দিনে প্রধানমন্ত্রীর গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে বৈঠক এবং বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর ইউএনজিএ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটি কর্মসূচি হিসেবে সামনে এসেছে।