জনতার প্রেস

চার দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষকদের মানববন্ধন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেলে অন্তর্ভুক্ত করাসহ চার দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষকেরা। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এ কর্মসূচি আয়োজন করে।  মানববন্ধন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রশিদ চৌধুরী কর্মসূচিতে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য সচিব আসাদুল ইসলাম শ্রাবণ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আজাদ হোসেন মিরাজ, আব্দুর রশিদ, লক্ষ্মীপুর সদর উপজেলার শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পিয়ারাপুর শহীদ মাজহারুল মনির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক দিদার,বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষক সাখাওয়াত হোসেন, নবীগঞ্জ মাদ্রাসার সুপার আবু তাহের, লক্ষ্মীপুর দারুল উলুম আমির মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মামুনুর রশীদসহ বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা, কলেজের শিক্ষকেরা। এ সময় বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেলে অন্তর্ভুক্ত, বদলি ব্যবস্থা দ্রুত কার্যকর, উৎসবভাতা ১০০ শতাংশ উন্নীত ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ করতে হবে।  এসব দাবি দ্রুত বাস্তবায়ন না করলে জাতীয় প্রেসক্লাবের সামনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকেরা। বিডি-প্রতিদিন/এমই

চার দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষকদের মানববন্ধন