জনতার প্রেস

গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জএসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রথম আলো ও শিখো। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক মো. সোহেল হাসান।শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক মো. সোহেল হাসান বলেন, ‘জিপিএ-৫ তোমাদের জীবনের একটি মাইলফলক, শেষ গন্তব্য নয়।’ ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশ ও মানুষের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।’তিনি আরও বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী শতাধিক শিক্ষার্থী, তাঁদের অভিভাবক ও শিক্ষকেরা অংশ নেন। কৃতী শিক্ষার্থীদের এমন স্বীকৃতি তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ জেলা বন্ধুসভার বন্ধুরা।এ সময় গোবিপ্রবি বন্ধুসভার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শাহরিয়া আহনাফ, সাধারণ সম্পাদক আল-আমীন শেখ, সাংগঠনিক সম্পাদক সিদরাতুল মুনতাহা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মেহেরাব হাসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আফিফা ঐশী, সাংস্কৃতিক সম্পাদক আকাশ রায় এবং বন্ধু স্মৃতি রানীসহ সংগঠনের অন্য সদস্যরা।কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্য দিয়ে তাঁদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ ও দেশ গঠনে অবদান রাখার জন্য উৎসাহিত করা হয়।

গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা