রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাকে মিলল ফেনসিডিল, গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুরুলিয়া এলাকায় ৩০০ ফিট সড়কে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃরা হলেন- রাজশাহী জেলার বাঘা থানার শিমুল মিয়া ও ইয়ামিন আলী।
পুলিশ জানায়, শনিবার রাতে ৩০০ ফিট সড়কে নিয়মিত টহল দিচ্ছিল রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় পাথরবোঝাই একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালানো হয়। পরে ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটিও জব্দ করা হয়েছে।
রূপগঞ্জ থানার এসআই অজয় কুমার পাল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানার এএসআই সুজন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেপ্তারকৃদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
জনতার প্রেস।