জনতার প্রেস

কাউখালীতে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় আল আমিন কাজী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সয়না রঘুনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পূর্ব বেতকা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। আল আমিন কাজী পূর্ব বেতকা গ্রামের সোহরাব কাজীর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে সংঘটিত ঘটনার মামলায় আল আমিন কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় ২০২৪ সালের অক্টোবরে কাউখালী থানায় মামলা করা হয়।কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় আল আমিন কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া আদালতের মাধ্যমে চলবে।

কাউখালীতে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার