জনতার প্রেস

বরিশালে আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে উদ্ধার অভিযানে ৫০০ ইয়াবা, আটক ৩

জনতার প্রেস | বরিশাল প্রতিনিধিবরিশাল নগরীতে এক তরুণীর আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে তাঁকে উদ্ধার করতে গিয়ে একটি ভাড়া বাসা থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার চেষ্টা করা তরুণীসহ তিনজনকে আটক করা হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নগরীর কালুখান সড়কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগদিয়া রাইড এলাকার কালাম হোসেনের মেয়ে শামিমা খাতুন (২২), গাইবান্ধার শিবপুর সাহাপাড়ার ভোলা শেখের মেয়ে জান্নাত আক্তার (২২) এবং নোয়াখালীর কবিরহাট এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ আল ফারুক (৩১)। ফারুক নগরীর কালুখান সড়কের একটি ভাড়া বাসায় থাকতেন।পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের একটি দল কালুখান সড়কে মিজানের ভাড়া বাসায় যায়। সেখানে একটি কক্ষে এক যুবক ও দুই তরুণীকে দেখতে পান পুলিশ সদস্যরা। এ সময় এক তরুণী কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। পুলিশ তাঁকে নিবৃত্ত করে।পরে তাঁদের কথাবার্তায় সন্দেহ হলে দুই তরুণীর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই তরুণী গত সোমবার ইয়াবা নিয়ে নারায়ণগঞ্জ থেকে বরিশাল নগরীতে মিজানের বাসায় আসেন।ওসির দাবি, মিজান মাদক বিক্রির সঙ্গে জড়িত এবং নগরীর মাদকসেবীদের কাছে খুচরা পর্যায়ে ইয়াবা বিক্রি করেন। তবে এ ঘটনায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে কার কী ধরনের সংশ্লিষ্টতা রয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশালে আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে উদ্ধার অভিযানে ৫০০ ইয়াবা, আটক ৩