জনতার প্রেস

মূল পাতা

খেলা

বিশ্বকাপের আগে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ, প্রস্তাব দিয়েছে বিসিবি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিশ্বকাপের আগে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ, প্রস্তাব দিয়েছে বিসিবি
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারে বাংলাদেশ-পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে বাংলাদেশ ও পাকিস্তানের পাশাপাশি তৃতীয় একটি দল অংশ নিতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, বিশ্বকাপের আগে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি।

বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি থাকলেও এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। সেই প্রস্তুতির অংশ হিসেবেই বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পিসিবির অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় মহসিন নাকভি বলেন, ‘বিশ্বকাপের আগে বাংলাদেশ এরই মধ্যে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিয়েছে। সেটা বাংলাদেশের মাঠেই হবে। আমরাও সেটা চূড়ান্ত করব।’

তবে এই সিরিজে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে তৃতীয় দল হিসেবে কোন দেশ অংশ নেবে, তা এখনো নিশ্চিত হয়নি।

এদিকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট চার দিনেই শেষ হয়েছে। শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান। এই ম্যাচের মধ্য দিয়ে শ্রীলঙ্কার দীর্ঘ দেড় মাসের পাকিস্তান সফরও শেষ হয়েছে।

সিরিজ শেষে শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচ গ্যারি কারস্টেন, দলটির ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা, পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন ও দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমার সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এ সময় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

নাকভি জানান, আগামী তিন বছরের ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) চূড়ান্ত করার কাজ চলছে। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে আরও বেশি ম্যাচ খেলার ব্যাপারে আগ্রহী পাকিস্তান।

পিসিবির ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা আগামী তিন বছরের জন্য এফটিপি চূড়ান্ত করছি। শ্রীলঙ্কার সঙ্গে আরও বেশি ক্রিকেট খেলতে অত্যন্ত আগ্রহী। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। অদূর ভবিষ্যতে আমরা দারুণ কিছু ক্রিকেট দেখতে পাব বলে আশা করছি।’

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণেই সিরিজ খেলেছে পাকিস্তান। এর মধ্যে ওয়ানডে সিরিজটি ছিল ত্রিদেশীয়। তৃতীয় দল ইংল্যান্ড ফাইনালের আগেই বিদায় নেওয়ায় শিরোপা জেতে পাকিস্তান। পাশাপাশি টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও জয় পেয়েছে দলটি।

দেড় মাসের এই সফরে পাকিস্তানের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার নজর কেড়েছেন। আরাফাত মিনহাস, তৈয়ব আরিফ, সাকিব খান ও মোহাম্মদ তাহা নিজেদের পারফরম্যান্সে আলোচনায় এসেছেন। ত্রিদেশীয় সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মিনহাস। এ ছাড়া আরিফ, তাহা ও মিনহাস টেস্ট অভিষেকেই অর্ধশতকের দেখা পেয়েছেন।

সফর শেষে পাকিস্তান দলের ক্রিকেটার ও সংশ্লিষ্ট সদস্যদের অভিনন্দন জানিয়েছেন মহসিন নাকভি। তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও তারা ধারাবাহিকতা বজায় রাখবে।

আগামী বছরের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। এর আগে বাংলাদেশে সম্ভাব্য ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা গেলে বিশ্বকাপ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ সুযোগ পাবে দলগুলো।

ক্রীড়া ডেস্ক

জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |

বাংলাদেশ-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশে ক্রিকেট সিরিজ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বাংলাদেশ ক্রিকেটের খবর

আপনার মতামত লিখুন

বিশ্বকাপের আগে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ, প্রস্তাব দিয়েছে বিসিবি
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


বিশ্বকাপের আগে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ, প্রস্তাব দিয়েছে বিসিবি

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে বাংলাদেশ ও পাকিস্তানের পাশাপাশি তৃতীয় একটি দল অংশ নিতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, বিশ্বকাপের আগে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি।

বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি থাকলেও এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। সেই প্রস্তুতির অংশ হিসেবেই বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পিসিবির অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় মহসিন নাকভি বলেন, ‘বিশ্বকাপের আগে বাংলাদেশ এরই মধ্যে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিয়েছে। সেটা বাংলাদেশের মাঠেই হবে। আমরাও সেটা চূড়ান্ত করব।’

তবে এই সিরিজে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে তৃতীয় দল হিসেবে কোন দেশ অংশ নেবে, তা এখনো নিশ্চিত হয়নি।

এদিকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট চার দিনেই শেষ হয়েছে। শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান। এই ম্যাচের মধ্য দিয়ে শ্রীলঙ্কার দীর্ঘ দেড় মাসের পাকিস্তান সফরও শেষ হয়েছে।

সিরিজ শেষে শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচ গ্যারি কারস্টেন, দলটির ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা, পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন ও দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমার সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এ সময় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

নাকভি জানান, আগামী তিন বছরের ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) চূড়ান্ত করার কাজ চলছে। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে আরও বেশি ম্যাচ খেলার ব্যাপারে আগ্রহী পাকিস্তান।

পিসিবির ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা আগামী তিন বছরের জন্য এফটিপি চূড়ান্ত করছি। শ্রীলঙ্কার সঙ্গে আরও বেশি ক্রিকেট খেলতে অত্যন্ত আগ্রহী। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। অদূর ভবিষ্যতে আমরা দারুণ কিছু ক্রিকেট দেখতে পাব বলে আশা করছি।’

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণেই সিরিজ খেলেছে পাকিস্তান। এর মধ্যে ওয়ানডে সিরিজটি ছিল ত্রিদেশীয়। তৃতীয় দল ইংল্যান্ড ফাইনালের আগেই বিদায় নেওয়ায় শিরোপা জেতে পাকিস্তান। পাশাপাশি টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও জয় পেয়েছে দলটি।

দেড় মাসের এই সফরে পাকিস্তানের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার নজর কেড়েছেন। আরাফাত মিনহাস, তৈয়ব আরিফ, সাকিব খান ও মোহাম্মদ তাহা নিজেদের পারফরম্যান্সে আলোচনায় এসেছেন। ত্রিদেশীয় সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মিনহাস। এ ছাড়া আরিফ, তাহা ও মিনহাস টেস্ট অভিষেকেই অর্ধশতকের দেখা পেয়েছেন।

সফর শেষে পাকিস্তান দলের ক্রিকেটার ও সংশ্লিষ্ট সদস্যদের অভিনন্দন জানিয়েছেন মহসিন নাকভি। তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও তারা ধারাবাহিকতা বজায় রাখবে।

আগামী বছরের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। এর আগে বাংলাদেশে সম্ভাব্য ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা গেলে বিশ্বকাপ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ সুযোগ পাবে দলগুলো।

ক্রীড়া ডেস্ক

জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস