জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

শরীয়তপুরের ৬ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শরীয়তপুরের ৬ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শরীয়তপুর প্রতিনিধি।

শরীয়তপুরের ছয় উপজেলায় পৃথক কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলায় মিছিল, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বেলা ১১টায় নড়িয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণের নেতৃত্বে নড়িয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বর থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নড়িয়া পৌরশহরে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এর আগে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে আয়োজিত সমাবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ।

এদিকে, শরীয়তপুর সদর উপজেলা, জেলা শহর ও জাজিরা উপজেলায় আয়োজিত মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।

অন্যদিকে ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় আয়োজিত মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

দিবসটি উপলক্ষে সকাল থেকেই জেলার ছয় উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পৃথক কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 জনতার প্রেস | জনতার কথা, জনতার সংবাদ।

উপজেলা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শরীয়তপুর

আপনার মতামত লিখুন

শরীয়তপুরের ৬ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


শরীয়তপুরের ৬ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

শরীয়তপুর প্রতিনিধি।

শরীয়তপুরের ছয় উপজেলায় পৃথক কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলায় মিছিল, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বেলা ১১টায় নড়িয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণের নেতৃত্বে নড়িয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বর থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নড়িয়া পৌরশহরে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এর আগে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে আয়োজিত সমাবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ।

এদিকে, শরীয়তপুর সদর উপজেলা, জেলা শহর ও জাজিরা উপজেলায় আয়োজিত মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।

অন্যদিকে ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় আয়োজিত মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

দিবসটি উপলক্ষে সকাল থেকেই জেলার ছয় উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পৃথক কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 জনতার প্রেস | জনতার কথা, জনতার সংবাদ।


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস