গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেতে আত্মগোপনে থাকা অবস্থায় মজনু সরকার নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকের পরিকল্পনা চলছিল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছিলেন। এ লক্ষ্যে স্থানীয় ইউপি সদস্য সেলিম ও জোবায়েরের বাড়িতে পৃথক দুটি বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বৈঠকে অন্তত অর্ধশত নেতাকর্মীর অংশ নেওয়ার কথা ছিল।
এমন গোপন তথ্যের ভিত্তিতে গোবিন্দগঞ্জ ও আশপাশের এলাকায় অভিযান শুরু করে ডিবি পুলিশের একাধিক দল। পুলিশের অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট নেতাকর্মীরা ধানক্ষেতে আত্মগোপন করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মজনু সরকারকে ধানক্ষেত থেকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
পরে ২০২৪ সালের ৪ আগস্টের ঘটনায় ২০২৫ সালের ২২ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দায়ের করা সদর থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে আত্মগোপনে থাকা অবস্থায় মজনু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৫ সালে সদর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মজনু সরকারের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ২০০৯ সালের একটি চুরির মামলাও রয়েছে।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন