জনতার প্রেস

মূল পাতা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

৬০ হাজার কর্মীকে ছাঁটাই করছে মাইক্রোসফট

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ৬০ হাজার কর্মীকে ছাঁটাই করছে মাইক্রোসফট
ওয়াশিংটনের রেডমন্ডে মাইক্রোসফট ক্যাম্পাস। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক /জনতার প্রেস

এবার ব্যয় নিয়ন্ত্রণে রাখা এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিপুল বিনিয়োগের অর্থায়নে সহায়তা করতে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছা অবসরের (বাইআউট) প্রস্তাব দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। সোমবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ সংখ্যা তাদের বৈশ্বিক কর্মীবাহিনীর এক-চতুর্থাংশেরও বেশি।

বিষয়টি সম্পর্কে অবহিত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠানটির এআই এক্সপেরিয়েন্স, কোপাইলট, অর্থ, মানবসম্পদ, এক্সবক্স এবং উইন্ডোজ প্লাস ডিভাইসেসসহ বিভিন্ন বিভাগের কর্মীরা এ প্রস্তাবের আওতায় পড়বেন। তবে মার্কেটিং, বাণিজ্যিক ব্যবসা ও নিরাপত্তার মতো বিভাগ এর বাইরে থাকবে। বিষয়টি গোপনীয় হওয়ায় সূত্রটি নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে।

কর্মীদের পাঠানো এক স্মারকে প্রতিষ্ঠানটির চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান বলেন, যারা প্রতিষ্ঠানের বাইরে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, এ প্রস্তাব তাদের সহায়তাসহ এখনই সেই পথে যাওয়ার নতুন সুযোগ দিচ্ছে। একই সঙ্গে অংশগ্রহণকারী বিভাগগুলোকেও পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী জনবল সাজানোর আরেকটি উপায় দিচ্ছে।

অন্য প্রযুক্তি জায়ান্টদের মতো মাইক্রোসফটও এআই ডেটা সেন্টার ও চিপে শত শত বিলিয়ন ডলার ব্যয় করছে। এ বিপুল ব্যয়ের বিপরীতে প্রতিদান মিলবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের নজরদারির মুখেও পড়েছে প্রতিষ্ঠানগুলো। বুধবার বাজার বন্ধের পর প্রথম প্রান্তিকের ফলাফল প্রকাশের কথা রয়েছে মাইক্রোসফটের। ২০২৬ ক্যালেন্ডার বছরে প্রতিষ্ঠানটি ১৭৫ বিলিয়ন ডলার মূলধন ব্যয়ের পূর্বাভাস দিয়েছে।

বার্ষিক দাখিলকৃত নথি অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মাইক্রোসফটের বৈশ্বিক পূর্ণকালীন কর্মী ছিলেন ২ লাখ ২৩ হাজার। এ বছর এ পর্যন্ত প্রায় ১০ শতাংশ বেড়েছে মাইক্রোসফটের শেয়ারের দাম। সোমবার তা প্রায় ১ শতাংশ বেড়েছে। বিষয়টি প্রথম প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার।

এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির কর্মীবাহিনীর প্রায় ৭ শতাংশ, অর্থাৎ প্রায় ৯ হাজার কর্মীকে স্বেচ্ছা অবসরের প্রস্তাব দিয়েছিল মাইক্রোসফট। জুলাইয়ে প্রতিষ্ঠানটি ৪ হাজার ৮০০ জন, অর্থাৎ বৈশ্বিক কর্মীবাহিনীর প্রায় ২ দশমিক ১ শতাংশ ছাঁটাইয়ের ঘোষণা দেয়। একই সঙ্গে এক্সবক্স গেমিং ব্যবসা ঢেলে সাজিয়ে পাঁচটি পর্যন্ত স্টুডিও বিক্রি করার কথাও জানায়। বছরের পর বছর বড় বিনিয়োগের পর এ বিভাগ থেকে প্রতিদান বাড়াতেই এ উদ্যোগ।

সোমবার মাইক্রোসফট জানায়, কানাডা, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অংশগ্রহণকারী দলগুলোর ৭০ ও এর নিচের স্তরের যোগ্য কর্মীরা এ প্রস্তাব পাবেন। প্রতিষ্ঠানটি জানায়, এটি সময়সীমাবদ্ধ ও স্বেচ্ছামূলক কর্মসূচি, যা আগের একটি স্বেচ্ছা অবসর কর্মসূচির অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি। যোগ্য কর্মীরা আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিস্তারিত জানতে পারবেন।

যুক্তরাষ্ট্র তথ্যপ্রযুক্তি মাইক্রোসফট

আপনার মতামত লিখুন

৬০ হাজার কর্মীকে ছাঁটাই করছে মাইক্রোসফট
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

৬০ হাজার কর্মীকে ছাঁটাই করছে মাইক্রোসফট

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস