জনতার প্রেস

মূল পাতা

অপরাধ

গঙ্গাচড়ায় ভোরে চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ, মরদেহ মর্গে

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

রংপুর প্রতিনিধি | জনতার প্রেস

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার উত্তর পানাপুকুরের গিরিয়ারপাড় এলাকায় বড় সেচ ক্যানেলের পাশে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার এজারুল ওরফে কানা রেজাউল (৫০) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে রোববার ভোরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তখন মসজিদে ফজরের আজান চলছিল। পরে মসজিদের মাইকেও চুরির ঘটনা জানানো হয়।

খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হয়ে সন্দেহভাজন দুজনকে ধাওয়া করেন। ভোর পৌনে পাঁচটার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সেচ ক্যানেলের পাশে তাঁদের আটক করে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সেচ ক্যানেলের পাশে দুজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় মরদেহ ঘিরে সেখানে বহু মানুষের ভিড় জমে।

অটোরিকশার মালিক সিদ্দিকুর রহমান জানান, তিনি বাড়ির একটি ছোট ঘরে অটোরিকশাটি রাখতেন। ভোরে ওই ঘরের তালা ভেঙে অটোরিকশাটি নিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি চিৎকার করে তাঁদের পিছু নেন। একপর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে দুজনকে আটক করে মারধর করেন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে রোববার বেলা পৌনে একটার দিকে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ: চুরির অভিযোগ থাকলেও কাউকে পিটিয়ে হত্যা করার অধিকার কারও নেই। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।

জনতার প্রেস | সত্যের পক্ষে, মানুষের পাশে।

আপনার মতামত লিখুন

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২
0:00 0:00
1.0x
জনতার প্রেস

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

রংপুর প্রতিনিধি | জনতার প্রেস

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার উত্তর পানাপুকুরের গিরিয়ারপাড় এলাকায় বড় সেচ ক্যানেলের পাশে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার এজারুল ওরফে কানা রেজাউল (৫০) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে রোববার ভোরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তখন মসজিদে ফজরের আজান চলছিল। পরে মসজিদের মাইকেও চুরির ঘটনা জানানো হয়।

খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হয়ে সন্দেহভাজন দুজনকে ধাওয়া করেন। ভোর পৌনে পাঁচটার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সেচ ক্যানেলের পাশে তাঁদের আটক করে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সেচ ক্যানেলের পাশে দুজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় মরদেহ ঘিরে সেখানে বহু মানুষের ভিড় জমে।

অটোরিকশার মালিক সিদ্দিকুর রহমান জানান, তিনি বাড়ির একটি ছোট ঘরে অটোরিকশাটি রাখতেন। ভোরে ওই ঘরের তালা ভেঙে অটোরিকশাটি নিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি চিৎকার করে তাঁদের পিছু নেন। একপর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে দুজনকে আটক করে মারধর করেন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে রোববার বেলা পৌনে একটার দিকে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ: চুরির অভিযোগ থাকলেও কাউকে পিটিয়ে হত্যা করার অধিকার কারও নেই। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।

জনতার প্রেস | সত্যের পক্ষে, মানুষের পাশে।



জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস