জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

সুন্দরবনে হরিণের মাংস ও চামড়া জব্দ

শাহীন
শাহীন
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুন্দরবনে হরিণের মাংস ও চামড়া জব্দ

সুন্দরবনের গোলখালী এলাকা থেকে হরিণের মাংস, মাথা ও পাসহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন গোলখালীর সিংয়ের বাঁধ এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অভিযান চালায় কোস্ট গার্ড। 

এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১৩ কেজি ৭শ গ্রাম হরিণের মাংসসহ ৪ টি পা, ১ টি মাথা এবং ১ টি হরিণের চামড়া জব্দ করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অঙ্গপ্রত্যঙ্গ বনবিভাগের কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। 

জনতার প্রেস। 

সুন্দরবন

আপনার মতামত লিখুন

সুন্দরবনে হরিণের মাংস ও চামড়া জব্দ
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


সুন্দরবনে হরিণের মাংস ও চামড়া জব্দ

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সুন্দরবনের গোলখালী এলাকা থেকে হরিণের মাংস, মাথা ও পাসহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন গোলখালীর সিংয়ের বাঁধ এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অভিযান চালায় কোস্ট গার্ড। 

এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১৩ কেজি ৭শ গ্রাম হরিণের মাংসসহ ৪ টি পা, ১ টি মাথা এবং ১ টি হরিণের চামড়া জব্দ করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অঙ্গপ্রত্যঙ্গ বনবিভাগের কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। 

জনতার প্রেস। 


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস