জনতার প্রেস | নিজস্ব প্রতিবেদক
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলদারত্ব কিংবা কোনো ধরনের অপকর্ম করে পার পাওয়ার সুযোগ নেই বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করেছেন, চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে কোনো জায়গা হবে না। একই সঙ্গে সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে দলীয় সংসদ-সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) রাতে জাতীয় সংসদে সরকারদলীয় সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চিফ হুইপ জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখা এবং বিএনপির পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অনিয়মে না জড়ানোর বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। পাশাপাশি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পাশাপাশি বিএনপির সংসদ-সদস্যদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করবেন বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি জানান, পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্যাপনে প্রয়োজনীয় সহযোগিতা করতে দলীয় সংসদ-সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। চিফ হুইপের ভাষ্য অনুযায়ী, এ নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য, যোগ্য ও জনপ্রিয় প্রার্থী মনোনয়নের বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে। একই সঙ্গে নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তারেক রহমান।
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, দলীয় শৃঙ্খলা এবং জনগণের আস্থা বজায় রাখার বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পেয়েছে বলেও জানান চিফ হুইপ।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন