জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ; বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে ইউএনজিএতে প্রথম উপস্থিতি

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

নিউইয়র্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বনেতাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটিই তার প্রথম অংশগ্রহণ।

এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সফরসঙ্গীদের সম্মানে মহাসচিব আন্তোনিও গুতেরেস এই স্বাগত প্রাতরাশের আয়োজন করেন।

অধিবেশনের উদ্বোধনী কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীও অংশ নেন। এ সময় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে বিশ্বনেতাদের অংশগ্রহণে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের কার্যক্রম শুরু হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের নিউইয়র্ক সফর বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।

নিজস্ব প্রতিবেদক, জনতার প্রেস

জাতিসংঘ সাধারণ পরিষদ, তারেক রহমান, আন্তর্জাতিক কূটনীতি, বিশ্বনেতা,

আপনার মতামত লিখুন

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিউইয়র্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বনেতাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটিই তার প্রথম অংশগ্রহণ।

এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সফরসঙ্গীদের সম্মানে মহাসচিব আন্তোনিও গুতেরেস এই স্বাগত প্রাতরাশের আয়োজন করেন।

অধিবেশনের উদ্বোধনী কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীও অংশ নেন। এ সময় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে বিশ্বনেতাদের অংশগ্রহণে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের কার্যক্রম শুরু হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের নিউইয়র্ক সফর বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।

নিজস্ব প্রতিবেদক, জনতার প্রেস

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস