জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

এবার কুশিয়ারা নদীতে নৌকাবাইচ বন্ধের দাবি তৌহিদী জনতার

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
এবার কুশিয়ারা নদীতে নৌকাবাইচ বন্ধের দাবি তৌহিদী জনতার
ফাইল ছবি

সিলেট প্রতিনিধ 

এবার সিলেটের গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে নৌকাবাইচ বন্ধের দাবিতে মিছিল করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মীরগঞ্জ বাজারে ‘তৌহিদী জনতার’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এতে স্থানীয় একাধিক কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। 

মীরগঞ্জ বাজারে মিছিল শেষে মাওলানা আব্বাস আল মাহমুদের সঞ্চালনায় সমাবেশ হয়। এতে বক্তব্য দেন আল ইহসান পরিষদের সভাপতি মাওলানা হিফজুর রহমান, আলহেরা একাডেমির সভাপতি সয়েফ উদ্দিন, জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকারিয়া, সদর মাওলানা আবু সুফিয়ান, হাফিজ জয়নুল আবেদীন প্রমুখ। 

বক্তারা বলেন, গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে কয়েকটি গ্রামের বাসিন্দারা যৌথভাবে নৌকাবাইচের আয়োজন করেছে। নৌকাবাইচ অনৈসলামিক কাজ। কোনো ধরনের অপসংস্কৃতি বা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি যাতে না হয় সেজন্য স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। 

ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল আহমদ জানিয়েছেন, আজ শনিবার বিকেলে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। এটি আরও আগেই ঘোষণা করা হয়েছে। তখন কোনো মাদ্রাসা বা এলাকার লোকজন আপত্তি তোলেননি। কিন্তু তৌহিদী জনতার ব্যানারে মিছিল করা হলো।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, নৌকাবাইচ বন্ধে যারা মিছিল করেছেন, তাদের সঙ্গে কথা হয়েছে। তারা দাবি করেছেন, নৌকাবাইচকে কেন্দ্র করে এলাকায় কোনো অশ্লীল গান বাজনা জুয়া যাতে না চলে, এ ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, 'নৌকাবাইচ বাঙালির ঐতিহ্য। আমাদের সংস্কৃতির অংশ। এটি বন্ধ করতে দেওয়া হবে না। বাঙালি সংস্কৃতি বন্ধ হলে বাইরের সংস্কৃতি আমাদের গ্রাস করে ফেলবে। তাই বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে নৌকাবাইচ হবে। আনন্দমুখর পরিবেশেই হবে।'

এর আগে বিয়ানীবাজারের সুনাই নদীতে নৌকাবাইচ বন্ধের দাবি নিয়ে তুলকালাম হয়। স্থানীয় তৌহিদী জনতার ব্যানারে আপত্তি জানানোর পর প্রশাসনের সহযোগিতায় গত ২৮ আগস্ট উৎসবমুখর পরিবেশে ওই নৌকাবাইচ হয়। হাজারো মানুষ ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ উপভোগ করেন।

সিলেট নৌকাবাইচ তৌহিদী জনতা

আপনার মতামত লিখুন

এবার কুশিয়ারা নদীতে নৌকাবাইচ বন্ধের দাবি তৌহিদী জনতার
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

এবার কুশিয়ারা নদীতে নৌকাবাইচ বন্ধের দাবি তৌহিদী জনতার

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিলেট প্রতিনিধ 

এবার সিলেটের গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে নৌকাবাইচ বন্ধের দাবিতে মিছিল করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মীরগঞ্জ বাজারে ‘তৌহিদী জনতার’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এতে স্থানীয় একাধিক কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। 

মীরগঞ্জ বাজারে মিছিল শেষে মাওলানা আব্বাস আল মাহমুদের সঞ্চালনায় সমাবেশ হয়। এতে বক্তব্য দেন আল ইহসান পরিষদের সভাপতি মাওলানা হিফজুর রহমান, আলহেরা একাডেমির সভাপতি সয়েফ উদ্দিন, জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকারিয়া, সদর মাওলানা আবু সুফিয়ান, হাফিজ জয়নুল আবেদীন প্রমুখ। 

বক্তারা বলেন, গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে কয়েকটি গ্রামের বাসিন্দারা যৌথভাবে নৌকাবাইচের আয়োজন করেছে। নৌকাবাইচ অনৈসলামিক কাজ। কোনো ধরনের অপসংস্কৃতি বা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি যাতে না হয় সেজন্য স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। 

ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল আহমদ জানিয়েছেন, আজ শনিবার বিকেলে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। এটি আরও আগেই ঘোষণা করা হয়েছে। তখন কোনো মাদ্রাসা বা এলাকার লোকজন আপত্তি তোলেননি। কিন্তু তৌহিদী জনতার ব্যানারে মিছিল করা হলো।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, নৌকাবাইচ বন্ধে যারা মিছিল করেছেন, তাদের সঙ্গে কথা হয়েছে। তারা দাবি করেছেন, নৌকাবাইচকে কেন্দ্র করে এলাকায় কোনো অশ্লীল গান বাজনা জুয়া যাতে না চলে, এ ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, 'নৌকাবাইচ বাঙালির ঐতিহ্য। আমাদের সংস্কৃতির অংশ। এটি বন্ধ করতে দেওয়া হবে না। বাঙালি সংস্কৃতি বন্ধ হলে বাইরের সংস্কৃতি আমাদের গ্রাস করে ফেলবে। তাই বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে নৌকাবাইচ হবে। আনন্দমুখর পরিবেশেই হবে।'

এর আগে বিয়ানীবাজারের সুনাই নদীতে নৌকাবাইচ বন্ধের দাবি নিয়ে তুলকালাম হয়। স্থানীয় তৌহিদী জনতার ব্যানারে আপত্তি জানানোর পর প্রশাসনের সহযোগিতায় গত ২৮ আগস্ট উৎসবমুখর পরিবেশে ওই নৌকাবাইচ হয়। হাজারো মানুষ ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ উপভোগ করেন।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস